ইশা-আনন্দের বিয়ে হতে চলেছে কোন রাজকীয় বাংলোয়! সাজো সাজো রব আম্বানি পরিবারে

নভেম্বর থেকেই এদেশের একাধিক পাওয়ার কাপলের বিয়ে ঘিরে শুরু সাজো সাজো রব। নভেম্বরে দীপিকা-রণবীরের পর , ডিসেম্বরের শুরুতেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে।

নভেম্বর থেকেই এদেশের একাধিক পাওয়ার কাপলের বিয়ে ঘিরে শুরু সাজো সাজো রব। নভেম্বরে দীপিকা-রণবীরের পর , ডিসেম্বরের শুরুতেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। আর এরপর দেশ দেখতে চলেছে এদেশের 'বিগফ্য়াট ওয়েডিং'.. অর্থাৎ ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ে! এই রাজকীয় বিয়ের আয়োজন ঘিরে রয়েছে একাধিক তথ্য উঠে আসছে।

বিয়ের আসর

আম্বানিদের তরফে জানানো হয়েছে বিয়ের আসর ১২ ডিসেম্বর বসতে চলেছে। মুম্বইয়ে মুকেশ আম্বানির বাসভবনেই হবে বিয়ে। বিবাহ বাসরে আমন্ত্রিত থাকবেন পরিবারের আত্মীয় ও শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুরা।

উদয়পুরে পার্টি

বিয়ের ঠিক আগের উইকেন্ডে আম্বানি ও পিরামল , দুই পরিবারের তরফে উদয়পুরে একটি পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে ইশা ও আনন্দের পরিবার ও বন্ধুরা উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখ্য, এবছরই বাগদান পর্ব শেষ হয় ইশা ও আনন্দের। তখন থেকেই তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে কৌতূহল ছিলই।

সিদ্ধিবিনায়কের আশীর্বাদ

আম্বানিরা গতরাতে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়কের মন্দিরে ইশা ও আনন্দ পিরামলের বিয়ের জন্য আশীর্বাদ নিতে যান। সিদ্ধিবিনায়কের আশীর্বাদ দিয়েই তাঁরা এই রাজকীয় বিয়ের যাত্রা শুরু করেন।

পিরামল ও আম্বানিদের পরিবার

আনন্দ পিরামল এই মুহূর্তে 'টক অফ দ্যা টাউন'! আম্বানি পরিবারের জামাই হতে চলেছেন আনন্দ পিরামল। এমন ব্যক্তিত্ব সম্পর্কে কৌতূহল ক্রমেই বাড়ছে। পিরামল ও শ্রীরাম গ্রুপের চেয়ারম্যান অজয় পিরামলের ছেলে আনন্দ। এই ব্যবসায় আনন্দ পিরামলের আলাদা করে ৪ বিলিয়ন মার্কিন ডলারের আলাদা প্রজেক্ট রয়েছে। এছাড়াও ৩৩৪ কোটি, ও ১৩.১২ মিলিয়ন কোটি মার্কিন ডলারের মালিক এই গোষ্ঠী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+