(ছবি) টানা ৯ বছর ভারতের 'সবচেয়ে ধনী' ব্যক্তি মুকেশ আম্বানিই : ফোর্বস
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : এক বছরে ৪৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হওয়ার পরেও এবছর ফোর্বস পত্রিকায় ভারতের সেরা ১০০ ধনবান ব্যক্তির তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি। এই নিয়ে টানা ৯ বছর ধরে সিংহাসন ধরে রেখেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৯০ কোটি ডলার তবে এর পাশাপাশি ইকমার্স সংস্থা ফ্লিপকার্টের কর্ণধারের অভিষেক হয়েছে এই তালিকায়।
সম্প্রতি ফোর্বসের যে প্রথম ১০০ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ হয়েছে, তাতে মুকেশ আম্বানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৯০ কোটি মার্কিন ডলার। আগের বছরের মতে এবছরও তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রোর আজিম প্রেমজি। তাঁর সম্পত্তির পরিমান ১৫৯০ কোটি মার্কিন ডলার।
ভারতের প্রথম ১০০ ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণে আগের বছরের তুলনায় খুব একটা কোনও হেরফের হয়নি। ২০১৪ সালে অঙ্কের পরিমাণ ছিল ৩৪,৬০০ কোটি মার্কিন ডলার ছিল, এবছর তা ৩৪,৫০০ কোটি ডলার।
এদিকে গত গত ১ বছরে ভারতের প্রথম ১০০ ধনীদের মধ্যে অনেকেরই আর্থিক ঘাটতি হয়েছে, স্টক মার্কেটের নিম্নগামী চলন ও টাকার মূল্যহ্রাস হওয়ায়। লক্ষ্মী মিত্তল যাঁর ১ বছরে ৪৬০ কোটি ডলারের ক্ষতি হওয়ায় তিনি ১১২০ কোটি ডলার সম্পত্তি নিয়ে অষ্টম স্থানে নেমে এসেছেন।
তবে পুরনোদের পাশাপাশি ফ্লিপকার্ট সহ ১২ নতুন সদস্যের প্রবেশ হয়েছে এই তালিকায়। ফ্লিপকার্টের কো-ফাউন্ডার সচিন ও বিনি বনশল রয়েছে ৮৬তম স্থানে, ইন্ডিগো বিমান পরিষেবার রাকেশ গোয়েল রয়েছেন ৭০ তম স্থানে।
প্রথম দশের তালিকায় কারা রয়েছেন আসুন দেখে নেওয়া যাক :

মুকেশ আম্বানী
এক বছরে ৪৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হওয়ার পরেও এবছর ফোর্বস পত্রিকায় ভারতের সেরা ১০০ ধনবান ব্যক্তির তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি। এই নিয়ে টানা ৯ বছর ধরে সিংহাসন ধরে রেখেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৯০ কোটি ডলার

দিলীপ সাংভি
মুকেশ আম্বানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি। তাঁর সম্পত্তির পরিমাণ তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৯০ কোটি মার্কিন ডলার।

আজিম প্রেমজি
গত বছরের মতে এবছরও তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রোর আজিম প্রেমজি। তাঁর সম্পত্তির পরিমান ১৫৯০ কোটি মার্কিন ডলার।

হিন্দুজা ব্রাদার্স
চতুর্থ স্থানে রয়েছেন হিন্দুজা ব্রাদার্সের শ্রীচাঁদ হিন্দুজা ও গোপীচাঁদ হিন্দুজা । যাঁদের সম্পত্তির পরিমাণ ১৫৯০ কোটি মার্কিন ডলার

পালোনজি মিস্ত্রি
পঞ্চম স্থানে রয়েছেন শাপুরজি পালোনজির পালোনজি মিস্ত্রি । যাঁর সম্পত্তির পরিমাণ ১৪৭০ কোটি মার্কিন ডলার।

শিব নাদার
ষষ্ঠ স্থানে রয়েছেন এইচসিএল-এর শিব নাদার । যাঁর সম্পত্তির পরিমাণ ১২৯০ কোটি মার্কিন ডলার।

গোদরেজ পরিবার
সপ্তম স্থানে রয়েছে গোদরেজ সংস্থার আদি গোগরেজ। যার সম্পত্তির পরিমাণ ১১৪০ কোটি মার্কিন ডলার।

লক্ষ্মী মিত্তল
লক্ষ্মী মিত্তল যাঁর ১ বছরে ৪৬০ কোটি ডলারের ক্ষতি হওয়ায় তিনি ১১.২ বিলিয়ন মার্কিন ডলার তথা ১১২০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে অষ্টম স্থানে নেমে এসেছেন।

সাইরাস পুনমওয়ালা
নবম স্থানে রয়েছেন সাইরাস পুনমওয়ালা । যাঁর সম্পত্তির পরিমাণ গত বছর ৬২০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে এবছর ৭৯০ কোটি মার্কিন ডলার হয়েছে।

কুমার মঙ্গলম বিড়লা
দশম স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। যাঁর সম্পত্তির পরিমাণ ৭৮০ কোটি মার্কিন ডলার।












Click it and Unblock the Notifications