মেয়ে ইশার সঙ্গে মঞ্চে নাচের ছন্দে মুকেশ-নীতারা! আম্বানিদের এই ভিডিও ভাইরাল
বিজনেজ টাইকুন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে উপলক্ষ্য়ে রাজ ঘরানার সাজে নিজেকে রাঙিয়ে নিয়েছে রাজস্থানের উদয়পুর। বিশ্বের নামী শিল্পপতি থেকে রাজনীতিবিদ , সকলেই হাজির ইশার বিয়ে উপলক্ষ্যে।
বিজনেজ টাইকুন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে উপলক্ষ্য়ে রাজ ঘরানার সাজে নিজেকে রাঙিয়ে নিয়েছে রাজস্থানের উদয়পুর। বিশ্বের নামী শিল্পপতি থেকে রাজনীতিবিদ , সকলেই হাজির ইশার বিয়ে উপলক্ষ্যে। ১২ ডিসেম্বর বিয়ের মূলপর্বের আগে, প্রিওয়েডিং একাধিক পর্বে মাতোয়ারা হয় আম্বানি পরিবার। সেই উৎবসবেই মঞ্চে নাচের ছন্দে দেখা যায় মুকেশ-নীতা সহ গোটা আম্বানি পরিবারকে।

'কালহো না হো' ছবির 'মাহি ভে' গানে তখন মাতোয়ারা গোটা মঞ্চ। মঞ্চে মধ্যমণি মুকেশ ঘরনী নীতা আম্বানি। তাঁকে ঘিরে দুই ছেলে আকাশ ও অনন্ত নাচছেন। গানের তালে , স্টেজের আড়ম্বরে আলোর ছটায় এক স্বপ্নসুন্দর আবহ তৈরি হয়েছিল শনিবার রাতের উদয়পুরে। এমন এক সময়ে মঞ্চে মেয়েকে নিয়ে প্রবেশ করলেন মুকেশ আম্বানি। আর সঙঅগে সঙ্গে করতালিতে ভরে যায় গোটা চত্বর...
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থেকে রাজস্থানের উদয়পুরে চলছে ইশা আম্বানির বিয়ের উপলক্ষ্যে প্রি ওয়েডিং পার্টি। সেখানে যোগ দিতে গতকাল জয়পুর পৌঁছন প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন থেকে স্টিল বিজনেজ টাইকুন লক্ষ্মী মিত্তল।












Click it and Unblock the Notifications