ফের একবার ভাইয়ের পাশে দাদা! মান বাঁচল অনিল আম্বানির

ঋণ ভারে জর্জরিত ভাই অনিল আম্বানির পাশে দাদা মুকেশ আম্বানি।

ঋণ ভারে জর্জরিত ভাই অনিল আম্বানির পাশে দাদা মুকেশ আম্বানি। সুপ্রিম কোর্টে চলা এরিকসন মামলায় ৪৫৮.৭৭ কোটি টাকা মিটিয়ে দিয়েছেন মুকেশ। যার জন্য দাদা-বৌদি মুকেশ আম্বানি এবং নীতি আম্বানিকে ধন্যবাদ জানিয়েছেন অনিল। আর-কম-এর মুখপত্রের তরফ থেকে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

Mukesh Ambani Bails Out Anil Ambani in Ericsson Payout Case, Anil Thanks Mukesh and Nita Ambani

এরিকসনের সঙ্গে ওয়ান টাইম সেটলমেন্টে ৫৫০ কোটি এবং সঙ্গে সুদ দেওয়ার কথা রাজি হয়েছিল আর-কম। সেই অনুযয়ায়ী ফেব্রুয়ারিতে ১১৮ কোটি টাকা দিয়েছিল অনিল আম্বানির সংস্থা। ২০১৪ সালে সুইডিশ সংস্থা এরিকসনের সঙ্গে চুক্তি হয়েছিল আর-কমের। গতবছর তারা আদালতে দেনা নিয়ে অভিযোগ জানিয়েছিল।

দাদা-বৌদিকে ধন্যবাদ জানাতে গিয়ে অনিল আম্বানি শক্তিশালী পরিবারের মানের কথা উল্লেখ করেছেন। অনিল বলেছেন, তাঁর পরিবার কৃতজ্ঞ।

ফেব্রুয়ারিতে এরিকসনের দেনা না মেটানোয় অনিল আম্বানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। অনিল আম্বানি এবং দুই আর-কম ডিরেক্টরকে এরিকসনের দেনা চার সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। না হলে তিনমাসের জেলের কথাও বলা হয়েছিল।মঙ্গলবার যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এনিয়ে দ্বিতীয়বার ভাইয়ের সাহায্যে এগিয়ে এলেন দাদা। ২০১৮-তে মুকেশের রিলায়েন্স জিও ইনফোকম আর-কমের অয়্যারলেস অ্যাসেট ৩ হাজার কোটিতে কিনে নিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+