ধামাকা অফার! জিও ফাইবারের সঙ্গে এবার ‘ফ্রি’তে পাবেন এলইডি টিভি, জেনে নিন কীভাবে

আবারও বিপ্লব ঘটাতে চলেছে জিও। এবার জিও মন মজাচ্ছে একেবারে অন্যরকম এক অফার-এ। সোমবার রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি বার্ষিক সাধারণ সভায় ধামাকা অফার ঘোষণা করলেন।

আবারও বিপ্লব ঘটাতে চলেছে জিও। এবার জিও মন মজাচ্ছে একেবারে অন্যরকম এক অফার-এ। সোমবার রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি বার্ষিক সাধারণ সভায় ধামাকা অফার ঘোষণা করলেন। তিনি ঘোষণা করেন, জিও ফাইবার ইন্টারনেট ও কেবল সংযোগের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ফুল এইচডি টেলিভিশন। তার সঙ্গে সেট টপ বক্সও দেওয়া হবে গ্রাহকদের।

ধামাকা অফার! জিও ফাইবারের এক্কেবারে ‘ফ্রি’ এলইডি টিভি

রিলায়েন্স কর্ণধার জানান, আগামী ৫ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে জিও ফাইবার। এরপর স্বল্প খরচে কবল ও দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেবে জিও। সংযোগ নেওয়ার সময় দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নিলেই গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি বা কম্পিউটার দেওয়া হবে। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে জিও ফোরএভার।

মুকেশ আম্বানি জানান, জিও ফাইবার লঞ্চ হওয়ার পরেই যাঁরা সংযোগ নেবেন, তাঁরাই পাবেন রিলায়েন্সের এই উপহার। এই অফার সংক্রান্ত আরও ডিটেল জানানো হবে লঞ্চের দিনই। কত দিন পর্যন্ত এই অফার চলবে। কত টাকা খরচ হবে সবই জানা যাবে সেদিন।

এর আগে কার্যত বিনামূল্যে জিও সিম ও ইন্টারনেট সংযোগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল রিলায়েন্স। এবার রিলায়েন্স কর্ণধার আরও বড় ধামাকা নিয়ে এলেন। আম্বানির এই অফারে বেশ চাপে পড়ে গেল অন্যান্য সংস্থাগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+