ইশার 'সঙ্গীত'-এ পাশাপাশি মুকেশ-অনিল! ভাইঝির বিয়েতে কোন ভূমিকায় দেখা গেল 'কাকা'কে
উপলক্ষ্য ভাইঝি ইশা আম্বানির বিয়ে। আর সেই জন্য কাকা অনিল আম্বানি পৌঁছে গিয়েছেন রাজস্থানের উদয়পুরে।
উপলক্ষ্য ভাইঝি ইশা আম্বানির বিয়ে। আর সেই জন্য কাকা অনিল আম্বানি পৌঁছে গিয়েছেন রাজস্থানের উদয়পুরে। যেখনে অভ্যাগতদের তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন থেকে স্যামসং এর ভাইস প্রেসিডেন্ট। হাজির হয়েছেন শিল্পপতি লক্ষ্মী মিত্তল।

শনিবার রাতে আয়োজন করা হয়েছিল ইশা আম্বানির বিয়ের 'সঙ্গীত' পার্টি। সেখানে কার্যত চাঁদের হাট বসে যায়! বলিউডের একাধিক নামীদামী তারকা থেকে শিল্পপতি , সকলকেই দেখা যায় সেখানে। সঙ্গীত উপলক্ষ্যে মঞ্চে ইশা-আনন্দ , মুকেশ-নীতা, শ্লোকা-আকাশকে নাচতেও দেখা যায়। অনুষ্ঠানে মেতে ওঠেন ইশার কাকা অনিল আম্বানিও। দাদা মুকেশের সঙ্গে এদিন অভ্য়াগতদের আপ্যায়নে ব্যাস্ত থাকতে দেখা যায় অনিল আম্বানিকে।
View this post on InstagramA post shared by Goswami Vishal Nathdwara (@goswami_vishal_nathdwara) on
উল্লেখ্য, রিলায়েন্স গোষ্ঠীর প্রাক্তন কর্ণধার ধীরুভাই আম্বানির মৃত্যুর পর কিছুটা সময় পেরতেই অনিল ও মুকেশ দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খাবিকটা তলানিতে ঠেকে যায়। ভাগ হয়ে যায় রিলায়েন্স গোষ্ঠী। শোনা যায়, দুই ভাইয়ের মধ্যে নাকি সম্পর্ক তালানিতেও ঠেকে যেতে শুরু করে। এই সমস্ত অধ্যায়ের বহুবছর পরে ফের একবার বাড়ির বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে মুকেশ-অনিল পাশাপাশি একযোগে ফ্রেমবন্দি হলেন।












Click it and Unblock the Notifications