ফের উত্তপ্ত দিল্লির মৌজপুর, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
ফের উত্তপ্ত দিল্লির মৌজপুর, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
নতুন করে হিংসা ছড়াল দিল্লির মৌজপুর। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত তিন দিনের হিংসায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মৌজপুরে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। স্থানীয় এক সাংবািদকের গুলি লেগেছে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফের হিংসা দিল্লির মৌজপুরে
ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির মৌজপুর। মঙ্গলবার দুপুর থেকে নতুন করে হিংসা ছড়ায় এলাকায়। পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি গাড়িেত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সিএএ বিরোধী স্লোগান দিয়ে চিৎকার করতে করতে পুলিসকে লক্ষ্য করে ইট পাথর ছুরতে শুরু করেছে আন্দোলনকারীরা।

আক্রান্ত সাংবাদিকরা
মৌজপুরে হিংসার খবর করতে গিেয় আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে আন্দোলনকারীরা। স্থানীয় এক নিউজ চ্যানেলের সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত হিংসায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

১৪৪ ধারা জারি
দিল্লিতে হিংসার ঘটনা নিয়ন্ত্রণে সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পুলিস কমিশনারকে নিয়ে জরুরি বৈঠক করেন। দিল্লি সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বহিরাগতরা এসে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ কেজরিওয়ালের। পরিস্থিতি মোকাবিলায় জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ. খুরেজি খাস, ভজনপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications