শ্রীনগরের বুকেই ডিএসপিকে পিটিয়ে খুন করল জনতা, পুলিশ রাজের হুমকি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির
শ্রীনগরে ডিএসপিকে পিটিয়ে মারার ঘটনার কড়া সমালোচনায় মুখমন্ত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার রাতে জামিয়া মসজিদের সামনে ফটো তোলার সময় পিটিয়ে খুন করা হয় ডিএসপি মহম্মদ আয়ুব পণ্ডিতকে।
শ্রীনগরে ডেপুটি পুলিশ কমিশনার মহম্মদ আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার ঘটনার কড়া সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি। রাজ্যের সাধারণ মানুষ যেন নিরাপত্তা বাহিনীর ধৈর্য্যের পরীক্ষা না নেন সেব্যাপারেও সতর্ক করেছেন তিনি।

সাধারণ মানুষের জন্য যিনি কাজ করছিলেন, তাকে মেরে ফেলার মতো খারাপ কাজ আর কিছু হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। রাজ্যের সাধারণ মানুষকে সামলাতে জম্মু ও কাশ্মীর পুলিশ সর্বোচ্চ সংযমের পরিচয় দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু যেদিন পুলিশ সেই ধৈর্য্য হারাবে সেদিন মানুষ বিপাকে পড়বে বলেও সতর্ক করেছেন মুফতি।
আরও সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষকে রক্ষা করতেই পুলিশ রাখা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যদি এধরনের ঘটনা ঘটাতে থাকেন তাহলে, সেদিন আর বেশি দেরি নেই, যেদিন নিরাপত্তা বাহিনী মানুষের ওপর সর্বোচ্চ বল প্রয়োগ করবে।
বৃহস্পতিবার রাতে ডিএসপি মহম্মদ আয়ুব পণ্ডিত যখন, শ্রীনগরের জামিয়া মসজিদ থেকে বেরনো মানুষদের ফটো তুলছিলেন, সেই সময়ই তার ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বুঝতে পেরে, ডিএসপি নিজের রিভলবার থেকে গুলি চালান। সেই গুলিতে তিনজন আহত হলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ক্ষিপ্ত জনতা ব্যাপক মারধর করে এবং ওই পুলিশ অফিসার মরে গেছেন বুঝতে পেরে ফেলে রেখে চলে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ডিএসপির দেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ট্যুইটারেও ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ।
Another officer sacrificed his life in line of duty DySP Mohammed Ayub Pandith of Security beaten to death by mob at #Nowhatta last night.
— J&K Police (@JmuKmrPolice) June 23, 2017












Click it and Unblock the Notifications