কাশ্মীরের বিশেষ মর্যাদা রক্ষায় উপত্যকার সবদলকে একজোট হওয়ার আহ্বান মুফতির

অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে যেন সিঁদুরে মেঘ দেখছেন কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী মেহবুবা মুফতি। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে একটু বেশিই ত‌ৎপর অমিত

অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে যেন সিঁদুরে মেঘ দেখছেন কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী মেহবুবা মুফতি। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে একটু বেশিই ত‌ৎপর অমিত শাহ। কাশ্মীরের জঙ্গি হামলার আশঙ্কায় কয়েকদিন আগেই ১০,০০০ বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। তারপরেই কাশ্মীরের বিজেপি নেতাদের ডেকে দিল্লিতে বৈঠক সেরেছেন বিজেপির কর্যকরী সভাপতি জেপি নাড্ডা। এর পরেই শঙ্কা বেড়েছে মুফতির।

কাশ্মীরের বিশেষ মর্যাদা রক্ষায় উপত্যকার সবদলকে একজোট হওয়ার আহ্বান মুফতির

তিনি মনে করছেন এবার মোদী সরকার ৩৫(‌এ)‌ ধারা অবলুপ্তির পথে এগোতে চাইছে। তাই আগে থেকেই এই নিয়ে উপত্যকার সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

তিনি জানিয়েছেন যেভাবেই হোক কাশ্মীরের বিশেষ মর্যাদা বজায় রাখতেই হবে। একসঙ্গে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। এমনকি কাশ্মীরের জন্য বরাবরের বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকেও আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+