সম্ভবত ১ মার্চই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মুফতি মহম্মদ সঈদ

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি : বিজেপি-পিডিপির নতুন জোট সরকার পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। আগামী ১ মার্চই সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ সঈদ।

সূত্র মারফত জানা গিয়েছে, জোট নিয়ে পিডিপি-বিজেপির চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। তার ভিত্তিতে আগামী ছয় বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন সঈদই। উপ-মুখ্যমন্ত্রী থাকবেন বিজেপির কেউ। এক্ষেত্রে নির্মল সিংয়ের নাম উঠে এসেছে।

১ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুই দলের কে কোন পদে মন্ত্রী হবেন তাও নাকি স্থির হয়ে গিয়েছে।


১ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুই দলের কে কোন পদে মন্ত্রী হবেন তাও নাকি স্থির হয়ে গিয়েছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অথবা তার পরেরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুফতি মহম্মদ সঈদ। তার পরই সম্ভবত সরকারিভাবে সরকার গঠনের কথা ঘোষণা হয়ে যাবে। সেই বৈঠকের পর দুই দলেরই "সাধারণ ন্যূনতম কর্মসূচী" ঘোষণা করা হবে।

সংবিধানের ৩৭০ নম্বর ধারা, আফস্পা ও পশ্চিম পাকিস্তানি উদ্বাস্তুদের নিয়ে যে মতপার্থক্য ছিল তা নিয়ে যৌথ মতানৈক্যে পৌঁছনোর পরই জোটের দরজা খোলে।

গত বছরের শেষে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ৮৭ টি আসনের মধ্যে পিডিপি ২৮ টি আসন ও বিজেপি ২৫ টি আসন পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+