অনেক বেশি প্রাণঘাতী প্রথম ঢেউ! সামগ্রিক মৃত্যুহার কম দ্বিতীয় পর্বে, কতটা ভয়ঙ্কর হবে তৃতীয় ঢেউ?
ভারতে এখনও সমানতালে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনা। দ্বিতীয় ঢেউয়ের পর ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। তবে পরিসংথ্যান বলছে প্রথম ঢেউয়ের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যায় গোটা দেশে বড়সড় জোয়ার দেখা গেলেও মৃত্যুহার ছিল কম। এদিকে পরিসংখ্যান এও বলছে গত বছর এপ্রিল জুনে যে পরিমাণ মানুষ করোনার কারণে মার গিয়েছিলেন তার থাকে এবারে মৃত্যুর সংখ্যা ছিল তুলমামূলক ভাবে কম।

যদিও এখনও পর্যন্ত গোটা দেশ থেকে নির্মূল হয়নি করোনা মাহামারি। আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা গেলও চূড়ান্ত পারাপতন এখনও দেখা যায়নি। অন্যদিকে এখনও দেশে ৪০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে নিত্যনতু স্ট্রেনের বাড়বাড়ন্ত।
এদিকে পরিসংখ্যান বলছে ভারতে প্রথম ঢেউয়ের ক্ষেত্রে মৃত্যুহার ছিল ১.৪১ শতাংশ। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে এখনও পর্যন্ত তা হিসাব করলে তা গড়ে দাঁড়িয়েছে ১.২৮ শতাংশে। তবে গত জুনে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। জুনের একটা পর্যায়ে মৃত্যুহার পার করে যায় ৩ শতাংশের গণ্ডি। জুলাইয়ের শুরুতে তা দাঁড়ায় ২.১২ শতাংশ। যদিও করোনার তৃতীয় পর্বের সংক্রমণ দ্রুত দেশে আছড়ে পড়লেও তাতে মৃত্যুহার কমই হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে করোনা পর্বের শুরু থেকে এখনএ পর্যন্ত ভারতে করোনায় মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৩৩ শতাংশ। মার্চের ১ তারিখ থেকে দেশে সেকেন্ড ওয়েভের শুরু থেকে এখনও পর্যন্ত ভারতে ২ লক্ষ ৫৫ হাজার ৯২৩৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে ঢেউযে মারা গিয়েছিলেন ১.৫৭ লক্ষ মানুষ। আক্রান্তের নিরিখে যা অনেকটাই বেশি। সর্বাধিক প্রাণ গিয়েছে মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে।












Click it and Unblock the Notifications