কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইল আম আদমি পার্টি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইল আম আদমি পার্টি
নয়াদিল্লি, ১৫ নভেম্বর : আম আদমি পার্টির হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীলকুমার সিন্দে সম্পর্কে কুরুচিকর শব্দ ব্য়বহার করেছিলেন একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঞ্চালক রাজীব লক্ষ্মণ। তাই নিয়ে রীতিমতো শোরগেোল পড়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলির সর্বস্তরে। আর তারই জেরে শেষমেশ ক্ষমা চাইলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

'রাজীবের মন্তব্যের দায় আমাদের নয়',জানাল আম আদমি পার্টি

আম আদমি পার্টির সক্রিয় সদস্য না হলেও দলের প্রার্থী সাজিয়া ইমলির সমর্থনে নয়াদিল্লিতে বৃহস্পতিবার প্রচার করতে এসেছিলেন রাজীব। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে অশালীন মন্তব্য করেন তিনি।

আজ, শুক্রবার আম আদমি পার্টির বিবৃতিতে বলা হয়, সদস্য বা সমর্থকরা কোনও দল বা বিশেষ কাউকে উদ্দেশ্য করে করুচিকর, অশালীন বা আপত্তিকর মন্তব্য করলে দল তা কোনওভাবেই সমর্থন করবে না। এটা আমাদের দল ও নীতিবিরোধী। আমরা সত ও স্বচ্ছ রাজনীতি চাই। সেই পথেই হাঁটব। এমন ভুল যাতে পরবর্তীকালে না হয় সে বিষয়েও সজাগ থাকব আমরা। একইসঙ্গে ওই বিবৃতিতে বলা হয়, রাজীব নিজের ভুল বুঝতে পেরেছে। এবং নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। তাছাড়া তার বিতর্কিত মন্তব্যের দায় কোনওভাবেই যে আম আদমি পার্টির নয়, তাও পরিস্কার করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য এবার দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল ১৯ কোটি টাকা অনুদান পেয়েছে যার এক-তৃতীয়াংশ অনাবাসী ভারতীয়দের দেওয়া হবে। একথা প্রকাশ্যে আসতেই এই টাকার উত্স সম্পর্কে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই নির্দেশকে সম্পর্কেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে রাজীব বলেন, আম আদমি পার্টির তহবিল খতিয়ে দেখতে হলে তো কংগ্রেসের ১৫০০ কোটি টাকা ও বিজেপির ৮০০ কোটি টাকারও তদন্ত করা উচিত। এই বক্তব্য রাখার সময়ই সুশীল কুমার সিন্দে সম্পর্কে কুরুচিকর কিছু শব্দের প্রয়োগ করেন রাজীব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+