রাষ্ট্রপতি ভবন চত্বরে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত কর্মীর সন্ধানে পুলিশ
ধর্ষণে অভিযুক্ত রাষ্ট্রপতি ভবনের কর্মী। দিল্লির এক এমএসসির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণে অভিযুক্ত রাষ্ট্রপতি ভবনের কর্মী। দিল্লির এক এমএসসির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি ভবন চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল বলে মনে করছেন অনেকেই।

সূত্রের খবর অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি ভবনের কর্মী নিশান্ত যাদবের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালেয়রে ছাত্রীকে রাষ্ট্রপতি ভবনের স্টাফ কোয়ার্টারে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
এই খবর ছড়িয়ে পড়তেই দেশের সর্বোচ্চ নিরাপত্তার মোড়া এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। স্তম্ভিত সাধারণ মানুষও।












Click it and Unblock the Notifications