অর্থনীতির ট্রেন লাইনচ্যুত! মোদীকে কটাক্ষে বিঁধলেন রাহুল
অর্থনীতির ট্রেন লাইনচ্যুত, মন্দার ট্রেন পুরো গতিতে। অর্থনীতির মন্দা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে এই ভাষাতেই বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
অর্থনীতির ট্রেন লাইনচ্যুত, মন্দার ট্রেন পুরো গতিতে। অর্থনীতির মন্দা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে এই ভাষাতেই বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অর্থনীতির অধোগতি এবং অর্থমন্ত্রীর অযোগ্যতা নিয়ে প্রশ্নের উত্তরে রাহুল বলেন, লাইনচ্যুত হয়েছে অর্থনীতি।

টুইটে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুল বলেছেন, অর্থনীতি লাইনচ্যুত হয়েছে। টানেলের শেষে কোনও আলো দেখা যাচ্ছে না। কটাক্ষ করে রাহুল বলেন, যদি আপনার অযোগ্য অর্থমন্ত্রী বলেন, সেখানে আলো দেখা যাচ্ছে, তাহলে তাকে(রাহুলকে) বিশ্বাস করে যেন ধরে নেওয়া হল মন্দার ট্রেন আসছে পুরো গতিতে।
Mr PM, The economy has derailed and there seems to be no light at the end of the tunnel. If your incompetent FM is telling you there is light, trust me it’s the train of recession coming at full throttle.https://t.co/ewoVj5m27X
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2019
মে মাসের পর থেকে ভারতীয় অর্থনীতির মূল খাতগুলিতে বৃদ্ধি হ্রাস পেয়েছে। জুনে যা ০.২ শতাংশ ধীর গতিতে চলছে। যা গত চারবছরে সর্বনিম্ন। এই তথ্য সামনে আসার পরেই রাহুলের এই আক্রমণ।
বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, অপরিষোধিত তেল, সিমেন্ট, রিফাইনারি, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন হ্রাস পাওয়াতেই এই পরিস্থিতি। অর্থনীতির মূল খাতে বৃদ্ধি ৫.১ শতাংশ থেকে কমে মে মাসে হয়ে গিয়েছে ৪.৩ শতাংশ।
বুধবার রাহুল গান্ধী দাবি করেন, জিএসটি এবং নোট বাতিলের মতো নির্বোধ মনোভাবের কারণে অর্থনীতির এই পরিস্থিতি।
দেশের আটটি মূল খাত, কয়লা, অপরিষোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি, সার, স্টিল, সিমেন্ট, বিদ্যুৎকে শিল্পের মাসিক কর্মক্ষমতা সূচক হিসেবে ধরা হয়। এইসব ক্ষেত্রগুলিতে ২০১৮-র জুন মাসে বৃদ্ধি হয়েছিল ৭.৮ শতাংশ হারে। ২০১৮-১৯ অর্থবর্ষে তাদের ক্রমবর্ধমান বৃদ্ধি ছিল ৪. ৪ শতাংশ। এপ্রিলে যার বৃদ্ধি চিল ৬.৩ শতাংশ। এই অর্থবর্ষে যা সর্বাধিক।












Click it and Unblock the Notifications