আদানি ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে 'তিরঙ্গা যাত্রা' বিরোধীদের! বয়কট স্পিকারের আমন্ত্রণও

Parliament Budget 2023: বাজেট অধিবেশনের শেষদিনেও আদানি ইস্যুতে উত্তাল হল সংসদ। আদানি ইস্যুতে JPC চেয়ে প্রথমদিন থেকেই বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আজ বৃহস্পতিবার সেই ইস্যুতে ফের একবার পথে কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। সংসদ চত্বর থেকে বিজয় চক পর্যন্ত 'তিরঙ্গা মিছিল' বের করেন বিরোধীরা।

আর এই তিরঙ্গা মিছিলে কংগ্রেস ছাড়াও ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি এবং বামেদের মতো একাধিক দলের সাংসদরা অংশ নিয়েছিলেন। এহেন তিরঙ্গা মার্চের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী সাংসদরা। যেখানে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) ফের একবার আদানি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান। বলেন, আদানি ইস্যুতে প্রশ্নের ভয়েই সংসদ চালাতে চায় না সরকার। এমনকি অনির্দিষ্টকালের জন্যে লোকসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

আদানি ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে তিরঙ্গা যাত্রা বিরোধীদের!

অন্যদিকে স্পিকারের তরফে দেওয়া ঐতিহ্যবাহী চা পার্টি বয়কট করেছে কংগ্রেস সহ ১৩টি বিরোধী দলও। এই প্রসঙ্গে মল্লিকার্জুন খার্গে বলেন, বিরোধী দল যখনই কথা বলতে চেয়ে নোটিশ দেয় তখনই অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। কিছু তো সমস্যা রয়েছে! আর সেই জন্যে সরকার আদানি ইস্যুতে জেপিসি কিছুতেই কর‍তে দিচ্ছে না বলে অভিযোগ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, লোকসভাতে রাহুল গান্ধী আড়াই বছরে আদানির সম্পত্তি কীভাবে বাড়ল তা নিয়ে প্রশ্ন করেছিলেন?

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির কি সম্পর্ক তা নিয়েও প্রশ্ন করেছিলেন রাহুল। এমনকি এত দেশে পিএম মোদীর সঙ্গে আদানি কেন গিয়েছিলেন তা নিয়েও রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন বলে এদিন বলেন খাড়গে। কিন্তু কোনও উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। এমনকি জেপিসি গঠনের দাবিও শোনা হয়নি বলেও অভিযোগ মল্লিকার্জুন খাড়্গে। পুরো বিষয়টির মধ্যেই ডাল ম্যা কুছ কালা হ্যা বলে মন্তব্য করেন তিনি।

যদিও এই বিষয়ে কংগ্রেস সভাপতিকে একহাত নেন কেন্দ্রীয়মন্ত্রী Kiren Rijiju। বলেন, বিরোধীরা কালো কাপড় পড়ে এসে অপমান করেছে সংসদের। এমনকি কাজে বাধা দিয়েছে বলেও অভিযোগ। এমনকি রাহুল গান্ধী কি করছেন গোটা দেশ দেখছে বলেও দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+