সাংসদ, বিধায়করা আইনের প্র্যাকটিস চালানোয় বাধা নেই, নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিন আর এক নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সাংসদ-বিধায়করা আইনের প্র্যাকটিস চালাতেই পারেন। তাতে কোনও বাধা নেই।
একদিকে যেমন দাগী নেতারা ভোটে লড়বেন কিনা তা নিয়ে সংসদকে সিদ্ধান্ত নিয়ে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তেমনই এদিন আর এক নির্দেশে জানিয়ে দিয়েছে, সাংসদ-বিধায়করা আইনের প্র্যাকটিস চালাতেই পারেন। তাতে কোনও বাধা নেই।

এদিন মুখ্য বিচারপতি দীপক মিশ্র, এএম খানউইলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিজেপি মুখপাত্র অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা আবেদনের শুনানিতে বসে এই রায় দিয়েছে। উপাধ্যায়ের দাবি ছিল, সাংসদ-বিধায়ক থাকাকালীন কেউ যেন আইনি প্র্যাকটিস চালিয়ে যেতে না পারেন।
এই প্রসঙ্গে বার কাউন্সিল অব ইন্ডিয়ার নিয়ম রয়েছে। উপাধ্যায়ের পিটিশনের পর বার কাউন্সিলও সাংসদ-বিধায়কদের নোটিশ দেয়। এই মামলায় উল্লেখজনকভাবে কেন্দ্র সরকারও বিরোধিতা করে। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল আদালতে জানান, সাংসদরা নির্বাচিত প্রতিনিধি, সরকারি কর্মী নন। ফলে তারা আইনি প্র্যাকটিস চালাতেই পারেন। সেই কথাতেই সায় দিয়ে আদালত রায় দিয়েছে।












Click it and Unblock the Notifications