সাংসদদের সব প্রশ্নের উত্তর দিতে এবার নতুন কল সেন্টারের ভাবনা

সাংসদদের সব প্রশ্নের উত্তর দিতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল লোকসভার স্পিকার ওম বিড়লাকে। চালু করা হলো ২৪x৭ কল সেন্টার। ওম বিড়লার মতে এরফলে আগামীতে সাংসদদের কর্মদক্ষতা আরও বাড়বে। নিজ নির্বাচনী কেন্দ্রে কাজ করতেও সাংসদদের এরপর বিশেষ সুবিধা হবে বলে মত স্পিকারের।

সাংসদদের সব প্রশ্নের উত্তর দিতে এবার নতুন কল সেন্টারের ভাবনা

সূত্রের খবর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার নামে ২৪ ঘণ্টার কল সেন্টারটি সাংসদদের পেন্ডিং ট্র্যাভেল বিলের স্টেটাস থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাকগ্রাউন্ড চেক সব ক্ষেত্রেই সাহায্য করবে বলে জানা যাচ্ছে। নভেম্বর মাসে এই কল সেন্টারটির পাইলট প্রজেক্ট শুরু করা হয়।

লোকসভা সচিবালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানান, বর্তমানে কল সেন্টারটির দায়িত্বে রয়েছেন তিন জন আধিকারিক। সংসদীয় ভবনের অ্যানেক্সে ১৩ নম্বর ঘরটি এই কল সেন্টারটির জন্য বরাদ্দ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণভাবে এই নতুন কল সেন্টার প্রতিস্থাপনের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে শুধুমাত্র লোকসভা সাংসদদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হলেও আগামী দিনে রাজ্যসভার সাংসদরাও এই কল সেন্টারের সুবিধা পেতে পারেন বলেও শোনা যাচ্ছে। পাশাপাশি প্রত্যেক সাংসদের একজন করে ব্যক্তিগত সহায়কও থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+