বিজেপিতে যাওয়ার ঢল নামতে চলেছে! কংগ্রেস-বিএসপি-আপ থেকে সাংসদ-বিধায়কদের যোগদানের তারিখও ঠিক
মধ্যপ্রদেশের হেভিওয়েট কংগ্রেস নেতা কমলনাথ এবং তাঁর ছেলে ছিন্দওয়ারার কংগ্রেস সাংসদ নকুলনাথের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, শুধু কংগ্রেস নয় বিএসপি, আপ-সহ বিরোধী দলগুলির বর্তমান সাংসদ ও বিধায়কদের অনেকেই বিজেপিতে যোগ দিতে চলেছেন। ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি মধ্যে এই যোগদান পর্ব চলবে বলে সূত্রের খবর।
সূত্রের আরও খবর, যোগদানকারীদের মধ্যে সম্প্রতি নির্বাচিত অনেক বিধায়কও রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে কমলনাথ শনিবার বলেছেন, তিনি শুক্রবারই বলেছিলেন, এমন কোনও খবর থাকলে, তিনি সবাইকে জানাবেন। তিনি কারও সঙ্গে কথা বলেননি বলেও দাবি করেছিলেন।

বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, ইউপিএ শাসনে কেন্দ্রীয় মন্ত্রী থাকা একজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। সূত্রের দাবি, তাদের তরফে এখনও কথা শুরু করা হয়নি।
অন্যদিকে লালগঞ্জের বিএসপি সাংসদ সঙ্গীতা আজাদ এবং আম্বেদকরনগরের সাংসদ রীতেশ পান্ডের বিজেপিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। উল্লেখ করা প্রয়োজন বিএসপির সাংসদ সঙ্গীতা আজাদ এমন একটি পরিবার থেকে এসেছেন, যেখানে বিএসপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
সাম্প্রতিক সময়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন। তিনি যোগ দেওয়ার দিন-দুয়েকের মধ্যেই বিজেপি তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেয়। বিজেপিতে যোগদানের পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হওয়ার প্রস্তুতি বা কৌশল খুবই কমই ছিল কংগ্রেসে।
এদিকে এদিন নয়াদিল্লির ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার বিজেপির নেতাদের সামনে ৩৭০-এর বেশি আসনের লক্ষ্যমাত্রা রেখে বলেছেন, বিজেপি ৩৭০-এর বেশি আসন না পেলে, এনডিএ ৪০০ পেরোতে পারবে না। তিনি আরও বলেছেন, সামনের একশো দিন বিজেপির কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications