Mpox In Kerala: কেরলে এবার সন্ধান মিলল মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর, দুবাই থেকে ফিরেই অসুস্থ যুবক

Mpox In Kerala: মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান মিলল কেরলে। ৩৮ বছরের ওই ব্যক্তি সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন। মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে তিনি ভর্চি হন মল্লপুরমের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ গতকালই জানিয়েছেন, দুবাই থেকে ফেরার পরই তিনি বাড়িতেও আইসোলেশনে ছিলেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আজ নিশ্চিত হওয়া গেল, মাঙ্কিপক্সেই আক্রান্ত ওই ব্যক্তি।

Mpox In Kerala

জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কিছুদিন আগেই কেরলে ফেরেন ওই যুবক। তারপরই অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছিল মঞ্জেরি মেডিক্যাল কলেজে। মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় নমুনা পাঠানো হয় কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে।

নমুনা পরীক্ষার রিপোর্টেই নিশ্চিত হয়েছে ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। অগাস্ট মাস থেকেই কেরলে মাঙ্কিপক্সের বিষয়ে সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্য সম্পর্কিত আপদকালীন পরিস্থিতি ঘোষণার পর থেকেই। ২০২২ সালেও কেরলে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল।

কেরলের স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিদেশ থেকে এ দেশে আসা কারও মধ্যে যদি মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায় তাহলে অবিলম্বে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের দেখিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে।

মাঙ্কিপক্সে কেউ আক্রান্ত হলে সুস্থ হতে দুই থেকে চার সপ্তাহ লাগতে পারে। সাপোর্টিভ মেডিক্যাল কেয়ারেই সারিয়ে তোলা যায়। আক্রান্ত রোগীর প্রত্যক্ষ সংস্পর্শে এলে বা ছোঁয়া লাগলে কিংবা তাঁর ব্যবহৃত জিনিসের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

স্মলপক্সের মতো উপসর্গ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মুখে র‍্যাশ বেরোয়, জ্বর থাকে। ফ্লু-র মতো উপসর্গ থাকে। খুব ক্ষেত্রেই এই রোগ জটিল আকার ধারণ করে। সাম্প্রতিককালে এই নিয়ে ভারতে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খবর সামনে এলো। এর আগে, আফ্রিকা থেকে ফেরত এক ব্যক্তি মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছিলেন। তবে যে স্ট্রেনের জন্য পাবলিক হেল্থ এমারজেন্সি জারি রয়েছে ভারতে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে সেই স্ট্রেন মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+