বিপদ বাড়ছে মহুয়ার! মা কালীকে নিয়ে অবমাননার মামলা মধ্যপ্রদেশ পুলিশের, দিল্লি ছাড়িয়ে প্রতিবাদ কানাডায়
বিপদ বাড়ছে মহুয়ার! মা কালীকে নিয়ে অবমাননার মামলা মধ্যপ্রদেশ পুলিশের, দিল্লি ছাড়িয়ে প্রতিবাদ কানাডায়
মা কালীকে (Goddes Kali) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভিন রাজ্যে মামলা তৃণমূল (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ (police) মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেছে। মামলা হয়েছে দিল্লি এবং উত্তর প্রদেশের মতো রাজ্যেও। যদিও বিষয়টি নিয়ে সুর বদলাতে নারাজ তৃণমূল সাংসদ।

মঙ্গলবার মন্তব্যের পরেই আলোড়ন
মঙ্গলবার এক অনুষ্ঠানে দক্ষিণ ভারতের এক পরিচালকের 'কালী' তথ্যচিত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালীকে মদ ও মাংস ভক্ষণকারী দেবী বলে মন্তব্য করেছিলেন।
উল্লেখ করা প্রয়োজন ওই চলচ্চিত্তের একটি পোস্টারে মা কালীকে সিগারেট খাচ্ছেন বলে দেখানো হয়। এরপর মহুয়া মৈত্র বিতর্ক আরও বাড়িয়ে দেন। মহুয়া বলেন, তাঁর কাছে মা কালী মাংসভোজী এবং মদ গ্রহণকারী দেবী।আর তারাপীঠে গেলে দেখা যাবে, সাধুরা ধূমপান করছেন। এটি কালী লোকদের উপাসনার সংস্করণ। তিনি বলেন, হিন্দুধর্মের মধ্যে তিনিও কালীর উপাসক। কালীকে কল্পনা করার অধিকার তাঁর রয়েছে, সেটাই তাঁর স্বাধীনতা বলেও
দাবি করেছিলেন মহুয়া। তারপরেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়।

শিবরাজের নিশানায় মহুয়া
মহুয়া মৈত্রের এই মন্তব্যের পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মহুয়া মৈত্রের মন্তব্যে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তিনি জানিয়েছেন, বিন্দু দেবদেবীর অপমান কোনও মূল্যে সহ্য করা হবে না।
তবে এর আগে অবশ্য মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছিলেন, তারা চলচ্চিত্রটি নিষিদ্ধ করবেন এবং চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।

ভোপাল পুলিশের তরফে এফআইআর
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরেই ভোপাল পুলিশের তরফে ভারতী দণ্ডবিধির ২৯৫এ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এমনটাইজানিয়েছেন সেখানকার ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শৈলেন্দ্র চৌহান।

একাধিক রাজ্যে এফআইআর
তবে শুধু মধ্যপ্রদেশেই নয়, দিল্লি-উত্তর প্রদেশ-বিহারের মতো রাজ্যে মা কালীকে নিয়ে তথ্যচিত্রের নির্মাতা এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, কানাডার অটোয়ায়ভারতের হাইকমিশনও এক বিবৃতি জারি করে সেখানে এই ধরনের মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করেছে সেখানকার প্রশাসনকে।
|
তৃণমূল দূরত্ব তৈরি করলেও, নিজের অবস্থানে অনড় মহুয়া
মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠতেই তৃণমূল জানিয়ে দেয়, মন্তব্য ব্যক্তিগত, সেখানে দলের কোনও অনুমোদন নেই। তবে মহুয়া মৈত্র নিজের অবস্থানে অনড়। মঙ্গলবার বিতর্ক ওঠার পরে তিনি বিজেপিকে
নিশানা করে টুইট করে বলেন, সকলের কাছে মিথ্যা কথা বলা তাদেরকে ভাল হিন্দু করে তুলবে না। তিনি কখনও কোনও চলচ্চিত্র কিংবা পোস্টারকে সমর্থন করেনি কিংবা ধূমপান শব্দটি উল্লেখ করেননি। তিনি বলেন, তারাপীঠে গিয়ে দেখে আসুন
মা কালীকে ভোগ হিসেবে কী খাবার এবং পানীয় দেওয়া হয়।
এদিন সকালেও অপর একটি টুইটে নিজেকে কালীর উপাসক হিসেবে দাবি করে মহুয়া বলেন, তিনি কিছুতেই ভয় পান না। সত্য কথা বলতে অন্য কোনও শক্তির প্রয়োজন হয় না।












Click it and Unblock the Notifications