এবার শিশুকে মারধর মন্ত্রীর, ভাইরাল ভিডিও
মন্ত্রী ওমপ্রকাশ ধুর্ভে এক শিশুকে মারধর করেছেন কিছুদিন আগে। আর সেই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহুর্তে।
একের পর এক বিতর্কে এমনিতেই কিছুদিন ধরে খবরে নাম উঠে আসছে মধ্যপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ ধুর্ভের। তারই মধ্যে এবার এক শিশুকে মারধরের ঘটনায় ফের একবার তাঁকে নিয়ে শুরু হল নতুন বিতর্ক। অভিযোগ, মন্ত্রী ওমপ্রকাশ ধুর্ভে এক শিশুকে মারধর করেছেন কিছুদিন আগে। আর সেই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল
হয়ে যায় মুহুর্তে।
সাহাপুরার ধিন্দোরিতে এক বিয়েবাড়িতে ,এই ঘটনার পর মন্ত্রী ধুর্ভের যুক্তি , ভিড়ের চাপে ওই শিশুটির কোনও ক্ষতি যেন না হয়, তার জন্যই শিশুটিকে ঠেলে সরিয়ে দেন তিনি। শিশুটিকে মারধর করা হয়নি বলেও দাবি করেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী। যদিও ঘটনার ছবি ভাইরাল হতেই আর সংবাদমাধ্যমের সামনে আসছেন না তিনি।

ঘটনায় মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। তাদের অভিযোগ বিজেপি শাসিত সরকারের একের পর এক মন্ত্রী মধ্যপ্রেদেশের প্রশাসনিক কর্তা থেকে সুরু করে সাধারণ মানুষ , সবাইকেই অত্যন্ত আতঙ্কে রেখে চলেছেন। কাউকে হুমকি কাউকে মারধর করে চলেছেন তাঁরা।
এর আগে ২০১৫ সালে একটি ভিখারিকে লাথি মারার অভিযোগ ওঠে বিজেপির কুসুম সিং মেহেদের বিরুদ্ধে। যা মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে রীতিমত অস্বস্তিতে ফেলে দেয়।












Click it and Unblock the Notifications