পুলিশের বুটে চুমু সাংসদের! টিডিপি নেতৃত্বকে সবক শেখাতে অভিনব প্রতিবাদ মুহূর্তে ভাইরাল
টিডিপি’র জেসি দিবাকর রেড্ডির পুলিশের প্রতি করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াইএসআর কংগ্রেস দলের সাংসদ গোরেন্টলা মাধব পুলিশের বুটে চুমু খেলেন।
টিডিপি'র জেসি দিবাকর রেড্ডির পুলিশের প্রতি করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াইএসআর কংগ্রেস দলের সাংসদ গোরেন্টলা মাধব পুলিশের বুটে চুমু খেলেন। অনন্তপুরে সাংবাদিক বৈঠক ডেকে ওয়াইএসআর কংগ্রেস সাংসদ এক জোড়া পুলিশ বুট সাফ করেন। তারপর সেই বুটে চুমু খান তিনি। প্রতিবাদ জানান টিডিপি নেতার ঔদ্ধত্যের।

টিডিপি নেতা দিবাকর রেড্ডি বলেছিলেন, রাজ্যের পুলিশ বাহিনী ওয়াইএসআর কংগ্রেস কর্মীদের সুরে নাচছে। এরপর তিনি বলেন, আমরা আবার ক্ষমতায় এলে এমন পুলিশ আনব যারা আমাদের বুট চাটবে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার হিন্দুপুরের সংসদ এর প্রতিবাদে পদত্যাগের হুমকি দেন। তিনি বলেন, দলীয় হাইকমান্ডের অনুমতি পেলে পুলিশ বিভাগে যোগদান করবেন এবং টিডিপি নেতাকে উপযুক্ত পাঠ শেখাবেন।
#WATCH: YSR Congress party MP Gorantla Madhav kisses the shoe of a policeman in Anantpuram in protest against TDP's JC Diwakar Reddy's remarks on police. According to reports Diwakar Reddy had earlier said 'will make cops lick my boots after TDP returns' #AndhraPradesh (20.12) pic.twitter.com/VI9sMdyl0N
— ANI (@ANI) December 21, 2019
মাধব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং দেশের অখণ্ডতা রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাওয়া পুলিশ বাহিনীকে অপমান করা দুর্ভাগ্যজনক। সংবাদ সম্মেলনে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা আরও যোগ করেন, তেলুগু দেশম পার্টির নেতাদের ঔদ্ধত্যের কারণে অন্ধ্রপ্রদেশে টিডিপি মুখ থুবড়ে পড়েছিল। ভোট না দিয়ে তাদের কঠোর পাঠ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মানুষ। বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল ২০১৯ বিধানসভা নির্বাচনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications