মুখোমুখী সংঘর্ষে উল্টে গেল ট্রেনের দুটি ইঞ্জিন, আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু লোকো পাইলটের

মধ্যপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। একই লাইনে এসে পড়েছিল ট্রেন দুটি। তার জেরে ইঞ্জিন দুটি লাইনচ্যূত হয়ে যায়। দুর্ঘটনার পরেই আগুন ধরে যায় ট্রেন দুটিতে। তবে ট্রেন দুটি মালগাড়ি হওয়ায় তেমন প্রাণ হানির ঘটনা ঘটেনি।

যে গতিতে দুর্ঘটনা ঘটেছে তাতে মালগাড়ি না হয়ে যাত্রীবাহি ট্রেন হলে আরও বড় ক্ষতি হত। যদিও এই দুর্ঘটনায় লোকো পাইলটের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। মধ্যপ্রদেশের শাহদোলের কাছে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর দুর্ঘটনায় ২ রেলকর্মী ইঞ্জিনের ভেতরে আটকে পড়েছিলেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

train accident

দুর্ঘটনার জেরে মধ্যপ্রদেশের বিলাসপুর এবং কাটনি স্টেশনের মধ্যে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকাল সাতটা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ধটনার সময় দুটি মালগাড়ির গতিই অত্যন্ত বেশি ছিল। সেকারণে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালকেরা। ধাক্কার জেরে একটি মালগাড়ির তিনটি বগি উল্টে যায়। দুর্ঘটনার জেরে দুটি মালগাড়িতেই আগুন ধরে যায়।

একটি মালগাড়ির চালক মারা গিয়েছেন। আরেকটি মালগাডি়র চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ বিলাসপুর কাটনি স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সিগন্যালিংয়ের ভুলের কারণেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে রেলওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+