MP Exit poll results 2023: নেক টু নেক ফাইট! কী বলছে জন কি বাত ও জি নিউজ-মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা
MP Exit poll results 2023: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে ২৩০ টি আসনে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার হল ১১৬। এর আগে জনমত সমীক্ষা বলেছিল গতবারের মতো এবারও কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেই পরিস্থিতিতে ছোট দল ও নির্দল বিধায়কদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একনজরে দেখে নেওয়া যাক এক্সিট পোলের ফলাফল।
জন কি বাত-এর এক্সিট পোল অনুসারে মধ্যপ্রদেশে কংগ্রেস ও বিজেপির লড়াই নেক টু নেক। কংগ্রেস পেতে পারে ১০২ থেকে ১২৫ টি আসন। এবং বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২৩ টি আসন। অন্যরা পেতে পারে পাঁচটি আসন।

জি নিউজ-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে, বিজেপি পেতে পারে ১১৮ থেকে ১৩০ টি আসন। কংগ্রেস পেতে পারে ৯৭-১০৭ টি আসন। এবং অন্যরা শূন্য থেকে ২ টি আসন।
প্রসঙ্গ বলে রাখা ভাল ২০২০-র মার্চে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর অনুগামী বিধায়করা বিদ্রোহ করায় তৎকালীন কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পতন হয়। ফলে শিবরাজ সিং চৌহান ফের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেন।
২০১৮ সালে বিজেপি ২৩০ টি আসনের মধ্যে ১০৯ টি আসন পেয়েছিল। যেখানে কংগ্রেস পেয়েছিল ১১৪ টি আসন। বিএসপি পেয়েছিল দুটি আসন। সমাজবাদী পার্টি একটি ও নির্দলীয়রা পেয়েছিল চারটি আসন। কংগ্রেস বিএসপি, এসপি ও নির্দলদের সহযোগিতায় সরকার গঠন করেছিল।
২০১৮-র নির্বাচনে কংগ্রেস শতাংশের নিরিখে পেয়েছিল ৪১.০২ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছিল ৪০.৮৯ শতাংশ ভোট। বহুজন সমাজপার্টি ও অন্যরা পেয়েছিল ১০.৮৩ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications