MP Election Results 2023: মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন? জল্পনার মধ্যেই 'মামা'র মুখে 'রাম-রাম'

MP Election Results 2023: মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। দিন দুয়েক বাদেই রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। তার আগেই ইঙ্গিতপূর্ণ টুইট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার একটি টুইটে তিনি লিখেছেন সভি কো রাম-রাম। সঙ্গে নিজের ভোট প্রচারের একটি পুরনো ছবি পোস্ট করেছেন, যেখানে জড় হাতে রয়েছেন তিনি।

সাধারণত এই রাম-রাম কথাটি কাউকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যবহৃত হয় বা বিদায় নেওয়ার জন্য ব্যবহার করা হয়।মধ্য প্রদেশের বিজেপি সভাপতি ভিডি শর্মা জানিয়েছেন, বিধায়ক ও রাজ্যের শীর্ষনেতারা ঠিক করবেন, কে হবেন মধ্যপ্রদেশের (MP Election Results 2023) পরবর্তী মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হলেও, কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে গেরুয়া শিবিরের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

MP Election Results 2023

ভিডি শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী সোমবার সকালে কেন্দ্রীয় বিজেপির তিনজন অবজারভার পৌঁছবেন রাজধানী ভোপালে। তাঁদের সঙ্গে সদ্য হওয়া বিধায়কদের বৈঠক হবে ওই দিন বিকেল ৪টেয়। ইতিমধ্যেই সেই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিধায়কদের। দলের নীতি মেনেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শিবরাজ সিং চৌহানের টুইট প্রসঙ্গে প্রশ্ন করা হলে শর্মা বলেন, এটা ভগবান শ্রী রামের দেশ। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবে রামের মূর্তি। এছাড়া আমরা প্রতিদিন সকালে একে অপরকে রাম-রাম বলেই দিন শুরু করি। এটাই আমাদের সংস্কৃতি।

তিনি আরও জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেবেন দলের কর্মীরা। তাঁর কথায়, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

জানা গিয়েছে, শুক্রবারই বিজেপি পজেবক্ষক হিসাবে দায়িত্ব দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, ওবিসি মোর্চার প্রধান কে লক্ষ্মণ এবং সম্পাদক আশা লাকরাকে। তাঁরাই মধ্যপ্রদেশের বিধায়কদের (MP Election Results 2023) সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+