MP Election Results 2023:ভোটে জিতলেও শিবরাজের মেয়াদ ছয় মাস! মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী নিয়ে নয়া সমীকরণ!
লড়াই ছিল অত্যন্ত কঠিন, কিন্তু মধ্যপ্রদেশে ভোটের লড়াইয়ে কংগ্রেসকে হারিয়ে রাজ্যে ফের একবার ক্ষমতা দখল করল বিজেপি। রবিবার সকাল থেকেই রাজ্যে একের পর কেন্দ্র থেকেই গেরুয়া শিবিরের জন্য সুখবর আসতে থাকে। বেলাগড়াতেই নিশ্চিত হয়ে যায় মধ্যপ্রদেশের মানুষ ফের একবার আস্থা রেখেছেন পদ্ম শিবিরের উপরেই।
২০১৮ সালে জনাদেশে কংগ্রেসের কাছে হেরে গিয়েছি্ল বিজেপি। কিন্তু সরকার ধরে রাখতে পারেনি কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান। তাঁর নেতৃত্বেই চার বছরের বেশি সময় সরকার চালিয়েছে বিজেপি। রবিবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর চর্চায় ফের একবার চৌহান।

শিবরাজকে মুখ্যমন্ত্রী মুখ করে বিধানসভা ভোটের লড়াইয়ে যায়নি বিজেপি। এমনকি দলের অন্দরেও তাঁর সমর্থন খুব বেশি আছে তাও নয়। এই পরিস্থিতিতে আপাতত মুখ্যমন্ত্রীর গদিতে বসলেও ছয় মাস পর অর্থ্যাত লোকসভা ভোটের পর কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। নতুন কাউকে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, বিগত দুই দশক ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। মাঝে দুই বছর অবশ্য গদিতে ছিল কংগ্রেস। ২০১৮ সালে বিজেপি হেরেছিল কংগ্রেসের কাছে। তবে পরবর্তীতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবির বদল করায় বদলে যায় অঙ্ক। কমল নাথের সরকারের পতন ঘটে। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবরাজ সিং চৌহান। তবে এবারের নির্বাচনী প্রচারে প্রকৃতপক্ষে বিজেপির 'মুখ' ছিলেন মোদী।












Click it and Unblock the Notifications