MP Election Results 2023: ব্যর্থতার দায় নিয়ে সরছেন কলমনাথ! মধ্যপ্রদেশে কংগ্রেস সভাপতি বদল লোকসভা ভোটের আগেই?
MP Election Results 2023: ২০১৮ সালে ভোটে জিতেও মধ্যপ্রদেশে সরকার ধরে রাখতে পারেনি কংগ্রেস। পাঁচ বছর পর সেই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়েও হেরেছে হাত শিবির। বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও তার কোনটাই কাজে লাগাতে পারেনি বিরোধী কংগ্রেস। মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসন জিতে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির।
দলের পরাজয়ের দায় নিয়ে এবার কী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চলেছেন কমলনাথ। সেই সম্ভাবনা আরও জোড়ালো হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে কমলনাথের বৈঠকের পরেই। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুসারে, মঙ্গলবার সন্ধ্যার পর মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমমন্ত্রী।

সূত্রের খবর অনুসারে, হাইকমান্ডের নির্দেশ মতোই পদ ছাড়তে চলেছেন কমলনাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে রাজ্যের জন্য নতুন সভাপতি নিয়োগ করার বার্তা দিয়েছেন কমলনাথ। নির্বাচনে পরাজয়ের পর তিনি এই পদে থাকতে চান না। দল হারলেও নিজের আসন অবশ্য ধরে রাখতে পেরেছেন কমলনাথ। নতুন মুখ এনে লোসকভা ভোটের আগে রাজ্যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন কমলনাথ।
মঙ্গলবার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে গিয়ে কমলনাথ জরুরি অবস্থার পরে ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিধ্বংসী পরাজয়ের কথা স্মরণ করিয়েছেন। কিন্তু সেই সময়ের পরে ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মতো নেতারা মাটি কামড়ে পড়ে ছিসেন এবং তিন বছর পরে ১৯৮০ সালে কংগ্রেস দুর্দান্তভাবে ফিরে আসে এবং লোকসভায় তিনশোর বেশি আসন দখল করে।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেস ১১৪টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল, যেখানে বিজেপি ১০৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কমলনাথ। কিন্তু দলের অভ্যন্তরে বিরোধের কারণে এক বছর তিন মাসের মধ্যেই মাসের মধ্যে কমলনাথ সরকারের পতন ঘটে।












Click it and Unblock the Notifications