MP Election 2023:মধ্যপ্রদেশে BJP-র সিনিয়র নেতারা প্রার্থী বিধানসভা নির্বাচনে! তীব্র কটাক্ষ কংগ্রেসের

MP Election 2023: বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকাতও জায়গা হয়নি বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। তবে ইতিমধ্যে সাতজন বর্তমান সাংসদকে প্রার্থী করেছে দল। তাঁদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরাও রয়েছে। আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও দল প্রার্থী করতে পারে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের প্রতিযোগিতা তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের মধ্যে ৭৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। রাজ্যে ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

MP Election 2023

বিজেপির পদক্ষেপে দলের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। কেননা প্রধানমন্ত্রী মোদীর ভোপাল সফরের কয়েকঘন্টার মধ্যে তিনজন মন্ত্রী-সহ সাত লোকসভা সদস্য এবং একজন জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে প্রার্থী করে বিজেপি। এঁদের মধ্যে অবশ্য চারজন অতীতে বিধায়কও ছিলেন।

এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ বিজেপির তরফে যে তিন কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে, তাঁরা হলেন, নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল এবং ফাল্গান সিং কুলস্তে। অন্যদিকে প্রায় কৈলাশ বিজয়বর্গীয় ২০১৩ সালে নিজের জন্মস্থান ইন্দোরের মউ আসন থেকে দ্বিতীয়বার জয়ী হওয়ার একদশক পরে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইন্দোর ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কুড়ি বছর পরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি শেষবার গোয়ালিয়র থেকে ২০০৩ সালে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি নির্বাচনী ময়দানে তাদের সিনিয়র আঞ্চলিক নেতাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

বিজেপি সাতজন বর্তমান সাংসদকে প্রার্থী করে দুর্বল আসনগুলি থেকে শুধু জয়ী হতে চায় না, আশপাশের আসনগুলিও যাতে এইসব রাজনীতিকের দ্বারা প্রভাবিত হয়, সেটাও নিশ্চিত করতে চাইছে। তবে বিজেপির এই পদক্ষেপকে কটাক্ষ করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ বলেছেন, বিজেপি পরাজয় মেনে নিয়েছে। অপর কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে শীর্ষ নেতাদেরও যুক্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+