MP Election 2023: টিকিট বিলি কংগ্রেসের অভ্যন্তরে দ্বন্দ্ব! দিগ্বিজয় সিংকে নিয়ে কমলনাথের ভিডিও ভাইরাল

MP Election 2023: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনবের জন্য কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যাঁরা এখনও দলের টিকিট পাননি, তাঁদের সমর্থকরা ভোপালে বিক্ষোভ দেখাচ্ছেন। টিকিট নিয়ে মতবিরোধের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কমলনাথকে বলতে শোনা যাচ্ছে দিগ্বিজয় সিং এবং জয়বর্ধন সিংয়ের পোশাক ছিঁড়ে ফেলতে।

সোমবার বীরেন্দ্র রঘুবংশীর সমর্থকরা কমলনাথের বাসভাবনে গিয়ে তাঁকে শিবপুরী থেকে টিকিট দেওয়ার দাবি তোলেন। কমলনাথ এবং বীরেন্দ্র রঘুবংশীর সমর্থকদের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও বিজেপি নেতারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন।

দিগ্বিজয় সিং কমলনাথ

ভিডিওতে কমলনাথকে বলতে শোনা যাচ্ছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হচ্ছে। বীরেন্দ্রকে নিয়ে তিনি কথা বলবেন না। কেননা তিনিই বীরেন্দ্রকে কংগ্রেসে যোগ দিতে রাজি করিয়েছিলেন। কেপি সিং তাঁকে বলেছিলেন দিগ্বিজয় সিংয়ের সঙ্গে কথা বলেছিলেন। অন্যদিকে, গিদ্বিজয় সিং বলেছেন তিনি কেপি সিংয়ের সঙ্গে কথা বলেছেন। পরে তাঁরা বলেছেন, তারা বিষয়টি বুঝতে পারেননি।

কমলনাথ বলেছেন তিনি বীরেন্দ্র সামনে বিব্রত। তাঁকে রঘুবংশী সম্প্রদায়ের কাছে জবাব দিতে হবে। জয়বর্ধনের সঙ্গে শিবপুরী নিয়ে আলোচনা করবেন দিগ্বিজয় সিং। সবাই, তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। কিন্তু এখন গিয়ে দিগ্বিজয় সিং ও জয়বর্ধনের কাপড় ছিঁড়ে দাও।

রাজ্য বিজেপির মিডিয়া কো-অর্ডিনেটর আশিস অগ্রয়াল ভিডিওটি টুইট করে বলেছেন, দিগ্বিজয় সিং এবং জয়বর্ধন সিংয়ের জামা ছিঁড়ুন। কমলনাথ, এখন জামা ছিড়তে বলেছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, পুরো কংগ্রেস যখন ছিন্নভিন্ন হয়ে যায়, তখন আর কী করা যায়।

ভাইরাল ভিডিও-র প্রতিক্রিয়া দিগ্বিজয় সিং টুইট করে বলেছেন, পরিবার যখন বড় হয়, তখন যৌথ আনন্দ ও যৌথ দ্বন্দ্ব দুই-ই থাকে। অন্যদিকে কমলনাথ তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, দিগ্বিজয় সিং এবং তাঁর মধ্যে প্রেমের বন্ধন রয়েছে। তাই তিনি মজা করে বলেছেন। এখানে তা নেতিবাচকভাবে নেওয়া উচিত হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+