Exclusive: মুকুলকে বাংলো দেওয়ার অনুরোধ করে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি MP দোলা সেনের

মুকুলকে বাংলো দেওয়ার অনুরোধ করে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি MP দোলা সেনের

কয়েকঘন্টা আগেই দিল্লিতে মুকুলকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্যসভা সাংসদ। এবার রাজ্যসভার চেয়ারম্যানকে পাল্টা চিঠি পাঠালো তৃণমূল সাংসদ দোলা সেন। চিঠিতে তিনি অনুরোধ করেছেন তাঁর 'গেস্ট অ্যাকমোডেশন' কোটায় মুকুল রায়ের জন্য যেন সরকার বাংলো বরাদ্দ করা হয়। এবং সেই বাংলোর সমস্ত রকম ব্যয় বরাদ্দের দায় দোলা সেন নেবেন বলেও চিঠিতে জানিয়েছেন।

মুকুলকে বাংলো দেওয়ার অনুরোধ করে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি MP দোলা সেনের

প্রসঙ্গত মঙ্গলবার মমতা দিল্লি পৌঁছে মুকুল রায়ের সরকারি বাংলোতে গিয়ে বৈঠক করেছেন। এরপরই রাজ্যসভার পক্ষ থেকে মুকুল রায়কে ওই সরকারি বাংলো খালি করে দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। যেহেতু মুকুল এখন এমপি নন৷ তাই বিজেপিতে থাকাকালীন তিনি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের 'গেস্ট অ্যাকমোডেশনে' দিল্লির সাউথ অ্যাভিনিউর ১৮১ নং সরকারি বাংলোয় থাকতেন। স্বাভাবিক ভাবেই ওই বাংলো খালি করার নির্দেশ সহ চিঠি সাংসদ স্বপন দাশগুপ্তকে পাঠাশ রাজ্যসভা সেক্রেটারিয়েট।

Exclusive: মুকুলকে বাংলো দেওয়ার অনুরোধ করে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি MP দোলা সেনের

এরপরই তৃণমূলের পক্ষ থেকে মুকুলের জন্য সরকারি বাংলোর আবেদন করে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। প্রসঙ্গত পাঁচদিনের সফরে দিল্লিতে রয়েছেন মমতা৷

আগামী লোকসভা নির্বাচনে মোদী বিরোধী মহাজোট তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন মমতা। ২০২৪ এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করছে তৃণমূল৷ আর এই লড়াইয়ের প্রস্তুতি ২০২১ এই শুরু করতে চাইছে ঘাসফুল৷ সেই উদ্দেশ্যেই যে দিল্লি গিয়েছেন মমতা তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর মঙ্গলবারই মুকুলের দিল্লির বাংলো ঘুরে যান মমতা৷ বৈঠকেও বসেন। স্বভাবতই বিষয়টিকে ভালোভাবে নেয়নি বিজেপি। বাংলার চানক্য একমাস আগেই তৃণমূল যোগ দিলেও মমতার দিল্লিতে থাকা অবস্থায় মুকুলকে বাংলো খালি করার নির্দেশ দিয়ে সেই বার্তায় দিল কেন্দ্র।

দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের ১৮১ নং বাংলোটির বাইরের দেওয়ালে কিছুদিও আগেও শোভাপেত মোদী-শাহের পোস্টার। মমতা দিল্লি আসার একদিন আগেই তড়িঘড়ি করে সেটি পরিবর্তন করে মমতার ছবি সম্বলিত তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো হয়। সে ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপরই বাড়ি ছাড়ার নোটিশ পেলেন মুকুল রায়৷

যদিও মুকুলকে দিল্লির বাসস্থান দিতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। রাজ্যসভার পক্ষ থেকে নোটিশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তড়িঘড়ি করে তৃণমূল এমপি দোলা সেন রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে মুকুলের 'গেস্ট অ্যাকমোডেশনের' ব্যবস্থা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+