প্রধানমন্ত্রী মোদীকে হত্যার কথা বলে গ্রেফতার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রী মোদীকে হত্যার কথা বলে গ্রেফতার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতারিয়াকে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর মন্তব্য। তিনি বলেছিলেন সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রীকে হত্যা করতে হবে। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব এই নিয়ে সরব হয়েছিলেন। তারপরেই তৎপর হয় পুলিশ প্রশাসন। রাজেশ পাটারিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছিলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র।

গ্রেফতার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা

মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের পান্না থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য কংগ্রেস নেতা এই নিয়ে সাফাই গেয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি মোদীকে অপসারণের কথা বলেছিলেন। হত্যা করার কথা মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় বিজেপি। কংগ্রেসকে মুসোলিনির বংশধর বলে আক্রমণ শানিয়েছিলেন মধ্য প্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র।

পুলিশ কংগ্রেস নেতাকে গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের কোনও অস্তিত্ব রাখছেন না প্রধানমন্ত্রী মোদী। সব রাজ্যের মধ্যে বিভাজন তৈরি করছেন মোদী সরকার। কাজেই দেশের সংবিধানকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করতে হবে। এবং সেই কাজ করতে তিনি রাজি বলে দাবি করেছেন। কংগ্রেস নেতার এই মন্তব্যের কয়েকদিন আগে গুজরাতে বিপুল ভোটে জিতেছে বিজেপি।

বিস্তারিত আসছে...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+