করোনা ভাইরাসের সংকটে মনের জোর বাড়াবেন কীভাবে, পরামর্শ দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী
করোনা সংকটে মনের জোর বাড়াবেন কীভাবে। তার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
করোনা সংকটে মনের জোর বাড়াবেন কীভাবে। তার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেেছন এই কঠিন পরিস্থিতিতে মনের জোর বাড়াতে মন দিন ভজন এবং শ্লোকে। এর সঙ্গে যোগাসন করুন তাহলেই মনের জোর বাড়বে। এমনই পরামর্শ দিয়েছেন তিনি।

ভজন আর যোগাসনে মনের জোর বাড়ান
করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে গোটা দেশে। তার সঙ্গে চলছে লকডাউন। ঘরবন্দি অবস্থায় থাকতে থাকতে অনেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। মনের জোর হারিয়ে ফেলছেন তাঁরা। এই পরিস্থিিতর সঙ্গে লড়াইয়ের পথ বাতলে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন এই সময় মনের জোর বাড়াতে ভজন, শ্লোকপাঠে মন দিন। তার সঙ্গে যোগাসন করুন। তাহলেই মনের জোর বাড়বে।

পাচন বিলি মধ্য প্রদেশে
কয়েকদিন আগে আরেকটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে মধ্য প্রদেশ সরকার। রাজ্যের করোনা সংক্রমণের মোকাবিলায় পাচন বিলির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পাচনের প্যাকেট বিনামূল্যে বিতরণ করা হবে রাজ্যবাসীর মধ্যে। এটি পান করলে শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়বে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

মধ্য প্রদেশে বাড়ছে সংক্রমণ
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে মধ্য প্রদেশে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আয়ুষের সাহায্য নেওয়ার অনুরোধ জানিয়েছেন। উপসর্গহীন করোনা রোগীদের চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। কর্নাটক সরকারও সেই ভাবনাচিন্তাই করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications