MP Cabinet expansion: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনের মন্ত্রিসভায় 'বাংলা যোগ'! কীভাবে? বিস্তারিত চমকে দেবে
MP Cabinet expansion: মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর মন্ত্রিসভায় জায়গা পেলেন ২৮ জন। যার মধ্যে রয়েছেন একদা বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মন্ত্রী হয়েছেন মোদীর মন্ত্রিসভার প্রাক্তনী প্রহ্লাদ যোশী। আজ সোমবার সবাইকেই শপথবাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল।
রাজভবনেই হয় এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, খুব শীঘ্রই নয়া মন্ত্রিসভার সদস্যদের (MP Cabinet expansion) নিয়ে বৈঠক করবেন মোহন যাদব। এমনটাই জানা যাচ্ছে।

তবে অনুষ্ঠান (MP Cabinet expansion) শেষে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহের দেখানো পথেই গোটা টিম কাজ করবে। এমনকি তাদের নেতৃত্বেই সরকার মধ্যপ্রদেশের উন্নয়নে কাজ করবে। শুধু তাই নয়, রাজ্যকে সবার উপরে নিয়ে যেতে কাজ করবে বলেও জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। অন্যদিকে মোহন যাদবের নেতৃত্বে কাজের বিষয়ে আগ্রহী শপথ নেওয়া সদস্যরাও।
মন্ত্রিসভার নয়া সদস্য কৃষ্ণা গৌর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে নয়া মন্ত্রিসভা গঠন (MP Cabinet expansion) হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ মন্ত্রিসভায় তাঁকে নিয়ে আসার জন্যে। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তিনি কাজ করবেন বলেও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন। উল্লেখ্য, তাৎপর্যপূর্ণ ভাবে মোহন যাদবের ২৮ জনের মন্ত্রিসভায় (MP Cabinet expansion) এগারো জনই অনগ্রসর শ্রেণির।
#WATCH | Bhopal: On cabinet expansion, Madhya Pradesh Chief Minister Mohan Yadav says, "... I hope that the double engine government under the leadership of PM Modi will do all the development work... We will not leave any stone unturned in the matter of development. Will not… pic.twitter.com/XUW8GseeK7
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 25, 2023
বলে রাখা প্রয়োজন, গত ডিসেম্বর মাসের শুরুতেই মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়। তেলেঙ্গানা-মিজোরাম ছাড়া বাকি সব রাজ্যেই বিজেপির জয়জয়কার। জিতলেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েটকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করা হয়।
যদিও মুখ্যমন্ত্রী হিসাবে বসেই একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেন তিনি। প্রকাশ্যে মাংশ বিক্রি বন্ধ থেকে লাউডস্পিকার নিষিদ্ধ করা হয়। যা নিয়ে কম বিতর্ক হয়নি। আর এর মধ্যেই নয়া মন্ত্রিসভা(MP Cabinet expansion) গঠন হল মধ্যপ্রদেশে।
বলে রাখা প্রয়োজন, কৈলাশ বিজয়বর্গীয় গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বঙ্গ বিজেপিতে গুরু দায়িত্ব সামলেছেন। মোদী-শাহের বিশেষ দুত হিসাবে বাংলায় কাজ করেছেন। কিন্তু ব্যার্থ হয়েছেন। এবার তিনিই মধ্যপ্রদেশের মন্ত্রী হিসাবে শপথ নিলেন। এখন দেখার সে রাজ্যে কতটা কাজ করতে পারেন কৈলাশ।












Click it and Unblock the Notifications