‘আমার জন্ম গোবরে, তাই করোনার সাহস নেই আমাকে ছোঁবে’! বিজেপি মন্ত্রীর অদ্ভূত দাবিতে হাসির রোল

‘আমার জন্ম গোবরে, তাই করোনার সাহস নেই আমাকে ছোঁবে’! বিজেপি মন্ত্রীর অদ্ভূত দাবিতে হাসির রোল

করোনা আসার পর কার্যত ওলট-পালট হয়ে গেছে মানবসভ্যতা। ভেঙে পড়ছে অর্থনীতি থেকে স্বাস্থ্য, কৃষি, শিল্প সহ সমস্ত ক্ষেত্রই। এদিকে এখনও কোনও কার্যকরী ভ্যাকসিনের দেখা না মিললেও বিশ্বব্যাপী তাবড় তাবড় রাজনীতিবিদেরা করোনা থেকে বাঁচার জন্য একাধিক টোটকা বাতলেই চলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী ইমারতি দেবীর নাম।

ইমারতী দেবীর মন্তব্যে তাজ্জব নেটিজেন মহল

ইমারতী দেবীর মন্তব্যে তাজ্জব নেটিজেন মহল

তা সে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত শিশুই করোনা প্রতিরোধী-র মত দাবিই হোক বা ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর করোনার ঠেকাতে 'ভাবিজি পাঁপড়' খাওয়ার নিদান নিত্যনতুন তথ্যে চক্ষু চড়কগাছ হয়েছে সকলেরই। এর আগে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবার দাবি করেছিলেন গোমূত্র পানেই নাকি সারছে করোনা। এবার সেই তালিকায় অভিনব দাবি করে বসলেন শিবরাজ মন্ত্রীসভার মন্ত্রী ইমারতি দেবী।

গোবর ও কাদায় জন্মালেই কি করোনা থেকে বাঁচোয়া?

গোবর ও কাদায় জন্মালেই কি করোনা থেকে বাঁচোয়া?

এর আগে ভারতের অনেক বিজেপি নেতাও বারবার বলেছেন, গোমূত্র খেলেই করোনা সেরে যাবে। কিন্তু সে কথার প্রমাণ কেউ দিতে পারে নি। এবার গোবর নিয়ে নতুন তত্ত্ব খাড়া করলেন এই মন্ত্রী। ইমারতি দেবীর বক্তব্য, "আমি গোবর ও কাদায় জন্মেছি, তাই আমাকে ছোঁয়ার সাহস করোনার নেই ।" চিবুকে ঝুলতে থাকা মাস্কের দিকে ইঙ্গিত করে তিনি এও অভিযোগ আনেন, "আমি এটাও পড়তে চাইনি। জোর করে পড়তে বলা হয়েছে।"

ঘটনায় অস্বস্তিতে বিজেপি

ঘটনায় অস্বস্তিতে বিজেপি

ইমারতি দেবীর এহেন বক্তব্যের ভিডিও সামনে আসতেই মহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। সূত্রের খবর, ৩রা সেপ্টেম্বর বিজেপি নেতৃত্ব জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে দেখা করতে যাওয়ার পূর্বেই এই সাক্ষাৎকার সারেন তিনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের করোনা নিরামক 'ভাবীজি পাঁপড়'-এর অবতারণায় রীতিমত গবেষণার ডাক দেয় নেটিজেনরা। যদিও কিছু সপ্তাহ পরেই ওই মন্ত্রী করোনা পজিটিভ বলে চিহ্নিত হন। এদিকে ইতিমধ্যে নেট দুনিয়ায় নানারকম মিমে রীতিমত পরিচিত মুখ হয়ে উঠেছেন 'গোবর ও কাদা'-খ্যাত ইমারতি দেবী।

 করোনা প্রতিরোধী হিসেবে বারংবার গোবরের কথা উঠে আসায় গবেষণার দাবি

করোনা প্রতিরোধী হিসেবে বারংবার গোবরের কথা উঠে আসায় গবেষণার দাবি

ইতিপূর্বে অগাস্টে রাজস্থানের জৌনাপুরিয়া নির্বাচনী ক্ষেত্রের বিজেপির সাংসদ সুখবীর সিং বলেন মাটিতে বসে শঙ্খে ফুঁ দিলে করোনা ধারেকাছে ঘেঁষবে না। পরবর্তীতেও বিজেপির পদস্থ মন্ত্রীদের করোনার নিত্যনতুন 'প্রতিষেধক' নিয়ে নানা বক্তব্যে সরগরম হয়েছে রাজ্য-রাজনীতি। কিছুদিন আগেও পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বিনামূল্যে করোনার সম্ভাব্য প্রতিরোধক হিসেবে গোবর ও গোমূত্র বিলানোর খবরে চমকে উঠেছিলেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+