MP BJP Candidate List: তোমর-প্যাটেল-কুলস্তের পরে এবার সিন্ধিয়ার পালা! এক ঢিলে দুই পাখি মারছে বিজেপি

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির নতুন এক পদক্ষেপ সবাইকে অবাক করেছে। তিনজন কেন্দ্রীয় মন্ত্রীকে সেখানে প্রার্থী করার পরে এখন আরও দুজন কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও রয়েছে। যদিও তৃতীয় তালিকা প্রকাশ হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের ২০২৩-এর বিধানসভা নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ এই নির্বাচনে একের পর এক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যপ্রদেশের সাংসদরা মোদী সরকারে প্রচুর মন্ত্রীত্ব পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ প্যাটেল, ফাল্গুন সিং কুলস্তে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

মধ্যপ্রদেশ থেকে আরও দুই মন্ত্রী বাকি রয়েছেন। তাঁদেরও বিধানসভা ভোটের ময়দানে প্রবেশ নিয়ে জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি গোয়ালিয়র-চম্বল বিভাগ থেকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে প্রার্থী করতে পারে। এছাড়াও এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র খটিকও।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন কমলনাথ সরকার সমস্যার পড়েছিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভার সাংসদ করে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। এবারে তাঁকে রাজ্যের ভোটে নামানোর পরিকল্পনা করেছেন বিজেপি নেতৃত্ব, এমনটাই খবর সূত্রের।

রাজনীতিতে বিশ্বাস করা হয় প্রার্থীরাই দলের জন্য পরিবেশ তৈরি করেন কিংবা ভেঙে দেন। সেই কারণে এবার বিজেপি নতুন পরিকল্পনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের মাঠে নামিয়েছে .কিংবা নামাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও সাংসদ উদয়প্রতাপ সিং, রাকেশ সিং এবং গণেশ সিং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমানে বিজেপির তরফে ৭৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রার্থী তালিকায় বর্তমান সাংসদ ও মন্ত্রীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। কেননা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি মধ্যপ্রদেশের এই বিধানসভা নির্বাচনকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+