MP Assembly Elections 2023: তিনি কি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে? ভোটের দিনেই তাৎপর্যপূর্ণ বার্তা জ্যোতিরাদিত্যর
MP Assembly Elections 2023: শুক্রবার মধ্যপ্রদেশের ২৩০টি আসনের ভোটগ্রহণ চলছে। মোদী সরকারের ক্যাবিনেটমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন ভোট দিতে গোয়ালিয়রে পৌঁছন। তিনি এবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সময় তাৎপর্যপূর্ণ উত্তর দেন কেন্দ্রীয় মন্ত্রী।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, তিনি আগেও বলেছেন মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই। তিনি এই দৌড়ে ছিলেন না, এখনও নেই। ২০১৩ এবং ২০১৮ সালে তাঁকে একই প্রশ্ন করা হয়েছিল। সেই সময়ও তিনি একই কথা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, এটা চেয়ারের জন্য দৌড় নয়। এই দৌড় উন্নয়ন, অগ্রগতি এবং জনগণের আস্থা নিশ্চিত করার জন্য। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য প্রতিযোগিতা রয়েছে কংগ্রেসে।
উল্লেখ করা প্রয়োজন, ২০১৮ সালের শেষ দিক থেকে ১৫ মাসের কংগ্রেস সরকার বাদ দিলে মধ্যপ্রদেশে টানা বিজেপির সরকার রয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার শিবরাজ সিং চৌহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করেনি বিজেপি।
#WATCH | On CM's face, Union Minister and BJP leader Jypotiraditya Scindia says "I have always said that I am not in the race for the Chief Minister. I was never in the race, neither in 2013, 2018 or 2023. The race is for the development and growth of PM. 'Kursi ka race Congress… pic.twitter.com/yxFG5KWS4l
— ANI (@ANI) November 17, 2023
এমনই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে জয় পেলে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে বিজেপি বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদকে প্রার্থী করার ঘটনা শিবরাজ সিং চৌহানকে ফের মুখ্যমন্ত্রী না করার পিছনে ইন্ধন জুগিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শিবরাজ সিং চৌহানের বিকল্প হিসেবে যেসব নাম উঠে আসছে, তাঁদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, নরেন্দ্র সিং তোমার এবং প্রবীণ নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এছাড়াও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও উঠে আসছে। তবে ভোট দিতে গিয়ে জ্যোতিরাদিত্য সেই জল্পনা থেকে নিজেকের দূরে সরাতে চেয়েছেন।
রাজ্যে ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর। এখন দেখার কে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুখ্যমন্ত্রী পদে কে আসীন হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications