MP Assembly Elections 2023: কংগ্রেস বিজেপির সংঘর্ষ, ভোটে অশান্তি মধ্যপ্রদেশে, আহত বিজেপি প্রার্থী
ভোটের মাঝেই অশান্তি ঝাবুয়ায়। কংগ্রেস বিজেপির সংঘর্ষ। পাথর ছোড়ার অভিযোগ। আহত হয়েছেন বিজেপি প্রার্থী। কংগ্রেসের অভিযোগ বিজেপি অশান্তি শুরু করেছে। জিততে পারবে না আঁচ করেই বিজেপি অশান্তি শুরু করেছে।
মধ্যপ্রদেশের মানহার গ্রামে বিজেপি প্রার্থী রাকেশ শুক্লা পাথরের আঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থীর গাড়িতে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর গাড়ির কাচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেখান বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

এখনও পর্যন্ত নিরাপদেই হচ্ছে ভোটগ্রহণ। অধিকাংশ জায়গায় সকাল থেকে নিরাপদে ভোট গ্রহণ চলছে। এই জায়গাটিতেই কেবল মাত্র অশান্তির খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়েছে মধ্য প্রদেশে। সকাল সকল অদিকাংশ হেভিওয়েট নেতা ভোট দিয়েছেন।
সকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যম্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। ভোট দানের আগে তিনি মন্দিরে প্রার্থনা করেন। বুথে ঢোকার আগে মহিলা দলীয় কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন। ২৩০িট আসনে হচ্ছে আজ মধ্যপ্রদেশে ভোট গ্রহণ। সকালেই ভোট দিয়েছেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র এবং বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমর। গোয়ালিয়রে ভোটদান করেন তিনি।
অন্যদিকে কংগ্রেস নেতারাও ভোট দান করেছেন সকাল সকাল। মধ্যপ্রদেশে কংগ্রসের দুই প্রধান মুখ কমলনাথ এবং দিগ্বিজয় সিং সকালেই গিেয় ভোটদান করেন এবার কংগ্রেস ১৫০টি আসন পাবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। তাঁরা দাবি করেছেন এবার মধ্যপ্রদেশের মানুষ এবার আর গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনবে না। এবার একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস।












Click it and Unblock the Notifications