MP Assembly Election 2023: 'তৃতীয়বার ক্ষমতায় এলে...' মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে বড় প্রতিশ্রুতি মোদীর
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী। চৌহ্বানকে জেতাতে মরিয়া বিজেপি। সেই প্রচার মঞ্চ থেকে বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মোদী। একেবারে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেছেন, তৃতীয়বার দায়িত্ব নিয়ে দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করব।
মোদীর এই প্রতিশ্রুতি এতোটাই দৃঢ়তার সঙ্গে দিয়েছেন যেন তিনি মধ্যপ্রদেশের বাসিন্দাদের বুঝিয়ে দিয়েছেন ২০২৪-র লোকসভা ভোটে আবার বিজেপিই সরকার গড়ছে। সেখানে বিরোধীদের কোনও চিহ্নমাত্র নেই। বিরোধীদের যে তাঁরা কোনও গুরুত্বই দিচ্ছে না সেটা এক কথায় বুঝিয়ে

মধ্য প্রদেশের ভোটের বাকি আর ১০ দিন। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। শিবরাজ সরকারই ক্ষমতায় থাকবে নাকি কংগ্রেস ক্ষমতা দখল করবে তা নিয়ে দড়ি টানাটানি চলছে। তারই মাঝে শিবরাজ না সিন্ধিয়া কে হতে পারে মুখ্যমন্ত্রী তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এদিকে আজ সেখানে মেগা প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সেই প্রচার সভা থেকেই দেশকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিেয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে সরাসরি নীতিশ কুমারকে িনশানা করেছেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নীতীশ কুমার যে মন্তব্য করেছেন তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নীতীশ কুমারকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি। তিনি নীতীশ কুমারকে নিশানা করে তিনি বলেছেন আর কত নীচে নামবে তিনি। এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি।
নীতীশ কুমার গোটা দেশের অবমাননা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীকেও নিশানা করেছেন তিনি। মধ্য প্রদেশে কিছুতেই কংগ্রেস থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে গিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications