মমতার নির্দেশেই অর্জুনের সঙ্গে দীর্ঘ বৈঠক অভিষেকের! ছিলেন জ্যোতিপ্রিয়-পার্থও

জল্পনার অবসান। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন অর্জুন সিং।

জল্পনার অবসান। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন অর্জুন সিং। আর কিছুক্ষণের মধ্যেই যোগদান বলে জানা যাচ্ছে। তবে সরকারি ভাবে তৃণমূলে যোগদানের আগে প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্জুনের বৈঠক চলে।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন অজুর্ন

আর সেই বৈঠক শেষ হওয়ার পরেই তৃণমূলে যোগদান বারাকপুরের সাংসদ করবেন বলে জানা যাচ্ছে। তবে ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ওই বৈঠকে নৈহাটি'র বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে যে সংঘাত তা মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিষেক। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়েই উত্তর ২৪ পরগণার জেলা নেতৃত্বের সঙ্গে অর্জুন সিংয়ের দীর্ঘক্ষণ আলোচনা হয় বলেও খবর।

যদিও এই বৈঠকের আগে উত্তর ২৪ পরগণার একাধিক নেতার সঙ্গে কথা বলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই বৈঠকে ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী সহ একাধিক শীর্ষ নেতা। মূলত অর্জুন সিংয়ের দলবদল নিয়ে জেলা নেতাদের কি বক্তব্য সে বিষয়টিই জানতে চান সেকেন্ড ইন কমান্ড।

বিশেষ করে বারাকপুরের সাংসদের তৃণমূলে যোগদানের বিষয়ে কোনও মনোমালিন্য না তৈরি হয় সেটিই জানার চেষ্টা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে এই বৈঠক হওয়ার আগে অর্জুন তৃণমূলে যোগ দিতে পারেন কিনা সেই বিষয়ে মতামত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ বিজেপি সাংসদের। যা অবশ্যই বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং, সেই সময়ে অসংখ্যা অনুগামী ভিড় জমান বাইরে। সবার মুখেই একটাই স্লোগান, অর্জুন সিংয়ের সঙ্গেই আছি। অন্যদিকে ইতিমধ্যে ভাটাপাড়া সহ একাধিক এলাকাতে রাতারাতি একাধিক বিজেপি পার্টি অফিস তৃণমূল হয়ে যাওয়ারও খবর আসছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে পোস্টারও লাগানো হয়েছে।

তৃণমূলে স্বাগত জানিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গেই অর্জুনের ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, রাতারাতি বদলে গিয়েছে অর্জুন সিংয়ের পার্টি অফিসও। সেখানে সমস্ত বিজেপির পতাকা খুলে ফেলা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে মোদী-নাড্ডার সঙ্গে থাকা অর্জুন সিংয়ের ছবিও। সেই জায়গাতে লাগানো হয়েছে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

শুধু তাই নয়, গোটা এলাকা তৃণমূলের পতাকাতে মুড়ে ফেলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+