ত্রিপুরা পুলিশের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা কুণাল-শান্তনুর, আগামী সপ্তাহেই ফের বিপ্লবের রাজ্যে অভিষেক

নতুন করে উত্তপ্ত ত্রিপুরা। রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ শুক্রবার সকাল থেকে সেই প্রস্তুতি চলছিল। আর তা করতে গিয়ে মারধর খেতে হয় তৃণমূল নেতা-কর্মীদের। শুধু তাই নয়, এক মহিলা তৃণমূল কর্মীকে তুলে নিয়ে যা

নতুন করে উত্তপ্ত ত্রিপুরা। রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ শুক্রবার সকাল থেকে সেই প্রস্তুতি চলছিল। আর তা করতে গিয়ে মারধর খেতে হয় তৃণমূল নেতা-কর্মীদের। শুধু তাই নয়, এক মহিলা তৃণমূল কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। আর তা নিয়ে নতুন করে উত্তেজনা সে রাজ্যে।

আগামী সপ্তাহেই ফের বিপ্লবের রাজ্যে অভিষেক

আর সেই খবর পাওয়া মাত্র আগরতলা উড়ে যান কুণাল ঘোষ, শান্তনু সেনের মতো নেতারা। আর সেখানে পৌঁছেই পূর্ব আগরতলা থানা ও মহিলা থানায় যান কুণাল ঘোষরা। দলীয় কর্মীদের উপর মারধরের ঘটনাতে এফআইআর করতে গেলে তা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

দুটি থানাতেই কোনও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। যা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় আগরতলাতে। জানা যায়, থানার মধ্যেই কার্যত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কুণাল ঘোষ, শান্তনু সেনরা। দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা।

কিন্তু এরপরেও এফআইআর না নেওয়ার অভিযোগ। আর সেই কারণে থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। নতুন করে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে শুরু করলে এফআইআর নিতে পুলিশ রাজি হিয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে শনিবার তৃণমূলের তরফে আরও একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানা যাচ্ছে।

এদিকে কলেজে হওয়া সংঘর্ষের ঘটনাতে এক কর্মীর অবস্থা বেশ গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁকে শনিবার সকালে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর আগামী সপ্তাহে সম্ভবত ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়সড় যোগদান হওয়ার কথা রয়েছে।

তবে ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছেন ত্রিপুরা বিজেপির বিদ্রোহী বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর সঙ্গে কলকাতায় এসেছেন আরও এক বিধায়ক। অন্যদিকে সুদীপ ঘনিষ্ঠ আরও এক বিধায়ক গত কয়েকদিন ধরে কলকাতাতে রয়েছেন। শুধু কলকাতাতে থাকা তৃণমূলে যোগ দিয়ে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন বিধায়ক জিতিন সরকার।

জানা যাচ্ছে, খুব শীঘ্র সুদীপ রায় বর্মণের সঙ্গে বৈঠকে বসেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অনেকে বলছেন দলবল নিয়ে সুদীপের তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা। উল্লেখ্য, ত্রিপুরা বিজেপির বিদ্রোহী বিজেপি বিধায়কদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন সুদীপ। গুঞ্জন ত্রিপুরাতে কি অভিষেকের হাত ধরে দলবদল করতে চলেছেন সুদীপ এন্ড কোং! সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বিপ্লবের রাজ্যে একগুচ্ছ বিধায়ককে যদিও তৃণমূলে যোগদান দেওয়ানো হযায় তাহলে একটা বড় বার্তা দেওয়া যাবে। শুধু তাই নয়, ত্রিপুরার মানুষের কাছেও নিজেদের যাওয়া স্ট্রং হবে বলে মনে করা হছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+