ট্রাফিক আইন ভেঙে ২৩ হাজার টাকা জরিমানা যুবকের! দিল্লির বুকে লাগু নয়া বিধি
ট্রাফিক আইন কার্যকর হওয়ার একদিন পরেই, দিল্লির এক ব্যক্তিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হল। ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে কঠোর শাস্তির মুখে পড়তে হয় ওই ব্যক্তিকে।
ট্রাফিক আইন কার্যকর হওয়ার একদিন পরেই, দিল্লির এক ব্যক্তিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হল। ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে কঠোর শাস্তির মুখে পড়তে হয় ওই ব্যক্তিকে। হেলমেট না পরে মোটরসাইকেল চালানো ও গুরুত্বপূর্ণ নথি না রাখার দায়ে তাঁকে এই জরিমানা করা হয়েছে।

মোটরসাইকেল চালক দীনেশ মদনের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধন শংসাপত্র এবং দূষণের শংসাপত্র ছিল না। গাড়ির সঙ্গে নথিপত্র না রাখার জন্য সোমবার তাঁকে জরিমান করা হয়। ওই মোটরবাইক আরোহী তাঁর লাইসেন্স ছাড়াই যাত্রা করছিলেন। অন্য কাগজপত্রও ছিল না।
ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ৫ হাজার টাকা, নিবন্ধকরণ শংসাপত্র না দেওয়ার জন্য ৫ হাজার টাকা, থার্ড পার্টি বিমা না থাকার জন্য দু-হাজার টাকা ও বায়ু দূষণের কাগজপত্র না থাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর হেলমেট না পরার জন্য এক হাজার টাকা জরিমান করা হয়েছে মোটরসাইকেল চালককে।
মদন পূর্ব দিল্লির গীতা কলোনির বাসিন্দা। তাকে গুরুগ্রামের জেলা আদালতে তাণর নামে চালান ইস্যু করা হয়। ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, মদনের যেহেতু হেলমেটটি পরা ছিল না তাঁর গাড়ি থামায় দায়িত্বরত ট্রাফিক কর্মীরা। জিজ্ঞাসা করা হলে তিনি তাঁর নথিপত্র দেখাতে পারেননি। সেই কারণেই তাঁকে জরিমানা করা হয়।
তিনি বলেন, কোনও ট্রাফিক বিধি লঙ্ঘন করেননি। অথচ তাঁকে জরিমানা করা হয়েছে অনেক বেশি। তাঁকে ১০ মিনিটের মধ্যে নথিগুলি পেশ করতে বলা হয়েছিল, যা অসম্ভব ছিল তাঁর পক্ষে। হেলমেট না পরা আমাকে থামিয়ে ছিল এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications