মদ্যপ অবস্থায় গাড়ি চালালেই ১০০০০ টাকা জরিমানা, 'মোটর ভেহিক্যালস অ্যাক্ট' এর নয়া নিয়ম কী বলছে

২০১৯ সালের মোটর ভেহিক্যালস বিল (সংশোধনী) রাজ্যসভায় বুধবার পাশ হয়েছে। ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস অ্যাক্টের কয়েকটি নিয়ম এই নতুন বিলে সংশোধন করা হয়েছে।

২০১৯ সালের মোটর ভেহিক্যালস বিল (সংশোধনী) রাজ্যসভায় বুধবার পাশ হয়েছে। ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস অ্যাক্টের কয়েকটি নিয়ম এই নতুন বিলে সংশোধন করা হয়েছে। আর সেই অনুযায়ী এসেছে নতুন নিয়ম। এর আগে ২০১৭ সালে এই বিল সংসদে তোলা হলেও , তা রাজ্যসভায় পাশ হয়নি। এবার এই সংশোধনী পাশ হতেই পরিবহন সংক্রান্ত কড়া বিল ও নিয়মভঙ্গে কড়া শাস্তির নিয়ম জারি হতে চলেছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালালেই ১০০০০ টাকা জরিমানা, মোটর ভেহিক্যালস অ্যাক্ট এর নয়া নিয়ম কী বলছে


প্রথমেই দেখে নেওয়া যাক, কোন নিয়মভঙ্গে কোন শাস্তির কথা বলা হয়েছে নতুন নিয়মাবলীর আওতায়। ট্রাফিকের সাধারণ নিয়ম ভঙ্গ করলে তার জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। এর সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা। যদি সিটবেল্ট যদি না বেঁধে গাড়ি চালান তাহলে জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা দিতে হবে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ১০ হাজার টাকা দিতে হবে। আগে এই জরিমানা ছিল ২০০০ টাকা। ভয়ঙ্করভাবে গাড়ি চালালে, যা কাউকে আঘাত করতে পারে, তার জন্য জরিমানা ৫০০০ টাকা ধার্য হয়েছে। গতির নির্দেশ না মানলে হালকা গাড়ি বা ২ চাকার যানের ১০০০ টাকা জরিমানা, বড় গাড়ির ২০০০ টাকা জরিমানা। আর গাড়ির রেস যদি রাস্তায় অবৈধভাবে চলে তাহলে জরিমানা ৫০০০ টাকা। ভহিক্যাল ইনসিউরেন্সের নথির মেয়াদ উত্তীর্ণ হলে তার ন্যূনতম জরিমানা ২০০ টাকা। তবে বছরের হিসাবে তা ১০ শতাংশ হারে বৃদ্ধিপাবে জরিমানার টাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+