নেতৃত্বহীনতার ভোগা কংগ্রেসের হাল ধরতে পারেন একমাত্র রাহুল গান্ধী, বলছে সমীক্ষা

নেতৃত্বহীনতার ভোগা কংগ্রেসের হাল ধরতে পারেন কে, কী বলছে সমীক্ষা

দেশ স্বাধীনতা পাওয়ার পর থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে সবসময়ই নেহরু-গান্ধী পরিবারের কাউকে না কাউকে আসীন হতে দেখা গিয়েছে। জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী - এরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে জাতীয় কংগ্রেসের প্রধানের দায়িত্ব সামলেছেন। তবে দেশের সবচেয়ে পুরনো দলের নেতৃত্বে কি গান্ধী পরিবারের কাউকেই দেখতে চায় জনতা? কী উঠে এসেছে সমীক্ষায়?

কে টেনে তুলবে কংগ্রেসকে?

কে টেনে তুলবে কংগ্রেসকে?

সমীক্ষার প্রশ্ন ছিল - কংগ্রেস পার্টিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে কে সক্ষম হবেন? এর মধ্যে ৪৯ শতাংশ মানুষ ইন্ডিয়া টুডের সমীক্ষায় মনে করছেন যে নেহেরু-গান্ধী পরিবারের কাউকে সভাপতি পদে বসালে তাহলেই দলের পুনরুদ্ধার সম্ভব হবে।

মতামত গান্ধী পরিবারের দিকে

মতামত গান্ধী পরিবারের দিকে

এই সমীক্ষা গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয়েছিল। দেশের ১৯টি রাজ্যের ১৯৪টি বিধানসভা কেন্দ্রে এই সমীক্ষা হয়। যার মধ্যে ৯৭টি সংসদীয় ক্ষেত্র পড়ে। বেশিরভাগ মানুষই মনে করছেন গান্ধী পরিবারের কারও হাতে নেতৃত্ব থাকলেই কংগ্রেস আখেরে লাভবান হবে।

রাহুলই সেরা ব্যক্তি

রাহুলই সেরা ব্যক্তি

২৪ শতাংশ মানুষ মনে করছেন দলকে চালানোর ক্ষেত্রে রাহুল গান্ধী সেরা ব্যক্তি। অর্থাৎ রাহুলের ঘাড়েই কংগ্রেসের দায়িত্ব দেখতে চাইছেন বেশিরভাগ মানুষ।

রাহুলের পর সোনিয়া, ফের রাহুল?

রাহুলের পর সোনিয়া, ফের রাহুল?

২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৪৪টি আসন পেয়েছিল। গতবছরের লোকসভা নির্বাচনে ২০০৯ সালে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই করে কংগ্রেস ৫২টি আসন পেয়েছে। সারা দেশ জুড়ে গত বছরের তুলনায় ভালো হলেও মোটেও গর্ব করার মতো নয়। আর এই ঘটনার দায়িত্ব কাঁধে নিয়ে লোকসভা নির্বাচনের পরেই রাহুল গান্ধী সভাপতি পদ থেকে সরে গিয়েছেন। বর্তমানে দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী।

কে কোথায় দাঁড়িয়ে

কে কোথায় দাঁড়িয়ে

তবে সাধারণ মানুষ রাহুলকেই ফের একবার কংগ্রেস সভাপতি পদে চাইছেন। যাতে জাতীয় কংগ্রেসের পুনরুদ্ধার সম্ভব হয়। এমনটাই সমীক্ষায় উঠে এসেছে। কারণ রাহুল গান্ধী সবচেয়ে বেশি ২৪ শতাংশ সমর্থন পেয়েছেন। এর পরেই রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি পেয়েছেন ১৪ শতাংশ সমর্থন। সোনিয়া গান্ধী পেয়েছেন ১১ শতাংশ সমর্থন, মনমোহন সিং পেয়েছেন ১০ শতাংশ সমর্থন। কংগ্রেসের দুই তরুণ তুর্কি শচীন পাইলট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেয়েছেন ৭ শতাংশ ও ৬ শতাংশ সমর্থন। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাহুল গান্ধীকেই ফের একবার মানুষ কংগ্রেসের শীর্ষ পদে দেখতে চাইছেন।

সোনিয়ার কাজে সন্তোষ প্রকাশ

সোনিয়ার কাজে সন্তোষ প্রকাশ

বর্তমানে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলানো সোনিয়া গান্ধীর কাজ সম্পর্কেও নেতিবাচক মনোভাব না থাকলেও মানুষ আগামী দিনে রাহুল গান্ধীকে চাইছে। সোনিয়া গান্ধীর কাজ কেমন লাগছে - সেই প্রশ্নে সংখ্যাধিক্য মানুষ ইতিবাচক জবাব দিয়েছেন। ১৫ শতাংশ মনে করছেন তিনি দারুণ কাজ করছেন। ৩৪ শতাংশ মানুষের মতে কাজ ভালো হচ্ছে। মোটামুটি মনে করছেন ২৯ শতাংশ মানুষ। বাকী ২২ শতাংশ মানুষ নেতিবাচক উত্তর দিয়েছেন।

কংগ্রেসে নেতৃত্বহীনতা

কংগ্রেসে নেতৃত্বহীনতা

কংগ্রেস কি নেতৃত্বহীনতায় ভুগছে? এই প্রশ্নের উত্তরে ৭৮ শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ। কংগ্রেসের নেতৃত্বের অভাব রয়েছে। তবে ২৭ শতাংশ মানুষ সেটা মনে করছেন না। এবং বাকী ১৫ শতাংশ মানুষ কিছু উত্তর দিতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+