Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাত পোহালেই জন্ম নেবে ভারতমাতার ২৯তম সন্তান, তেলেঙ্গানা

হায়দরাবাদ
নয়াদিল্লি ও হায়দরাবাদ, ১ জুন: রাত পোহালেই জন্ম নেবে দেশের ২৯তম রাজ্য, তেলেঙ্গানা। সোমবার সকালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কে চন্দ্রশেখর রাও। তাঁর শপথের আগেই প্রত্যাহৃত হচ্ছে রাষ্ট্রপতি শাসন। যদিও অবশিষ্ট অন্ধ্রপ্রদেশে ৮ জুন সকাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। ওইদিন অবশিষ্ট অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু।

পূর্বতন ইউপিএ সরকার কার্যত গায়ের জোরেই সংসদে তেলেঙ্গানা বিল পাশ করিয়েছিল। তার পর তাতে সম্মতি দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর জেরে লোকসভা ভোটে সীমান্ধ্র থেকে মুছে যায় কংগ্রেস। ২৫টি লোকসভা আসনের একটিও পায়নি তারা। ১৭টি আসন পায় টিডিপি-বিজেপি জোট। ৮টি আসন পায় জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে, কংগ্রেস ভেবেছিল তারা তেলেঙ্গানায় বিপুল ভোটে জিতে সরকার গড়বে। কিন্তু তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি তাদের সেই আশায় জল ঢেলে দেয়। জনাদেশ পেয়ে তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন কে চন্দ্রশেখর রাও।

তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত ১ মার্চ পদত্যাগ করেছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। সেই থেকে সেখানে জারি ছিল রাষ্ট্রপতি শাসন। সোমবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের শপথগ্রহণের আগেই রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হবে। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ই এস এল নরসিংহম জানিয়েছেন, "আলাদা রাজ্য গঠনের ব্যাপারটি মসৃণ হবে।" যদিও হায়দরাবাদে সীমান্ধ্র ও রায়লসীমার কর্মচারী, ছাত্রছাত্রীদের টিআরএস হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বলা হচ্ছে, ২ জুনের পর হায়দরাবাদে দেখা গেলে ফল খারাপ হবে। এ নিয়ে ইতিমধ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন অবশিষ্ট অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদ দুই রাজ্যের রাজধানী থাকবে। হায়দরাবাদের সচিবালয় থেকে চলবে দুই রাজ্যের প্রশাসন। এ জন্য সচিবালয়কে দু'ভাগে ভাগ করা হয়েছে। একদিকে বসবেন তেলেঙ্গানার কর্মীরা। অন্যদিকে অবশিষ্ট অন্ধ্রপ্রদেশের কর্মীরা। একইভাবে বিধানসভা ভবনও ভাগাভাগি করা হয়েছে। অবশিষ্ট অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। বিজয়ওয়াডা, গুন্টুর, কুর্নুল ইত্যাদি নানা নাম ভাসছে।

তেলেঙ্গানা রাজ্য আত্মপ্রকাশ করার পর দেশের যে তিনটি অঞ্চল আলাদা রাজ্যের দাবিতে তপ্ত হয়ে উঠতে পারে, সেইগুলি হল বিদর্ভ, দার্জিলিং এবং অসমের বোড়ো-অধ্যুষিত এলাকা। মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ, পশ্চিমবঙ্গ ভেঙে দার্জিলিং এবং অসম ভেঙে বোড়োল্যান্ড তৈরির দাবি দীর্ঘদিনের। তেলেঙ্গানার পর এই দাবিগুলিও ফের চাঙ্গা হয়ে উঠবে বলে আশঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+