মর্মান্তিক! বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ধসে মৃত্যু হল মা ও তাঁর দু-বছরের মেয়ের

মর্মান্তিক! বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ধসে মৃত্যু হল মা ও তাঁর দু-বছরের মেয়ের

মর্মান্তিক ঘটনা ঘটে গেল বেঙ্গালুরুতে। মেট্রোর পিলার ধসে মৃত্যু হল মা ও মেয়ের। বেঙ্গালুরুর আউটার রিং রোডের নাগাভারায় এই ঘটনা ঘটে। নির্মীয়মান মেট্রোর পিলারে ধস নেমে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মেট্রোর নির্মাণ কাজ চলাকালীন স্টিলের বার সম্বলিত একটি স্তম্ভ বা পিলার ধসে পড়ে।

মর্মান্তিক! বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ধসে মৃত্যু হল মা ও তাঁর দু-বছরের মেয়ের

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোর নির্মাণ কাজ চলাকালীন পাশের রাস্তা দিয়ে একটি দু-চাকা গাড়িতে যাচ্ছিলেন মা ও তাঁর দুই বছরের সন্তান যাচ্ছিলেন। মেট্রোর স্তম্ভটি ধসে তাঁদের গাড়ির উপর পড়ে। মা ও মেয়ে উভয়েই পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

কর্নাটক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল ১১টা নাগাদ। দু-বছরের মেয়েকে স্কুটারে চাপিয়ে নিয়ে যখন মা ওই নির্মীয়মান মেট্রো পিলারের নীচে দিয়ে যাচ্ছিলেন, তখন মেট্রোর পিলারটি তাদের স্কুটারের উপর পড়ে যায়। তা চাপা পড়ে মৃত্যু হয় মা ও মেয়ের।

পুলিশ জানিয়েছে, মেট্রোর ওই পিলারটি ৪০ ফুটের বেশি লম্ভা। ওজন কয়েক টন। ভারী স্তম্ভটি শরীরের উপর পড়লে বাঁচার কোনও সম্ভাবনাই ছিল না। ঘটনার পরই মা ও মেয়েকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য এরপর দেহ পাঠানো হয় মর্গে।

মে্ট্রোর পিলার পড়ে এই দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসে পুলিশ। এফএসএল ও অন্যান্য বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়। এই মর্মান্তিক ঘটনার পরই বিক্ষোভ দানা বাঁধে। মা ও মেয়ের মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি করা হয় মেট্রো কর্তৃপক্ষের কাছে। এই ঘটনার পিছনে যে কর্তৃপক্ষের গাফলিতে রয়েছে, তাদের শাস্তি দাবি করা হয়।

কংগ্রেসের পক্ষ থেকে কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি শিব কুমার জানান, এই উন্নয়নমূলক কাজের গুণগত মান খুবই খারাপ ছিল। নিম্নমানের কাঁচামাল ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আর ৪০ শতাংশ কমিশনের সরকারের কাছে থেকে এর বেশি কিছু আশা করাও ভুল বলে তিনি ব্যাখ্যা করেন।

কর্নাটক পুলিশ জানিয়েছে, এই ঘটনার পূর্ণ তদন্ত হবে। যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। কর্নাটক সরকারের তরফেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এ ধরনের দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+