ট্রাম্পের সফরের আগেই ভেঙে পড়ল মতেরা স্টেডিয়ামের ভিভিআইপি গেট
ট্রাম্পের সফরের আগেই ভেঙে পড়ল মতেরা স্টেডিয়ামের ভিভিআইপি গেট
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরেই ভারতের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে ঘটল বড় বিপদ। আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামের ভিভিআইপি প্রবেশ পথ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।

ভেঙে পড়ল ভিভিআইপি গেট
সব ঠিক ছিল আয়োজনের। ছোট খাট বিষয় গুলি খুঁটিয়ে দেখে নিচ্ছিলেন আধিকারিকরা। এরই মধ্যে দমকা হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মতেরা স্টেডিয়ামের ভিভিআইপি গেট। বাঁশ, লোহার রড, স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল গেটটি। তার উপরে বড় বড় হোর্ডিং চাপানো হয়েছিল। তার ভার হয়তো রাখতে পারেনি কাঠামো। দমকা হাওয়ায় এক ঝটকায় পড়ে যায় গেটটি। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কেউ হতা হত হয়নি।

মতেরা স্টেডিয়ামেই বক্তব্য রাখবেন মোদী
আহমেদাবাদের এই মতেরা স্টেডিয়ামেই বক্তব্য রাখবেন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই হাউডি মোদীর মতো নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদ সফরে এটাই ট্রাম্পের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি কেন্দ্র। সেখানেই এই বিপত্তিতে প্রশাসনিক স্তরেও উদ্বেগ বেড়েছে। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে গেট পুনর্নির্মাণের কাজ। এদিকে এক লাখ লোকের সমাগম হওয়ার কথা ট্রাম্পের এই বিশেষ অনুষ্ঠানে।

নতুন করে তৈরি হয়েছে স্টেডিয়াম
একেবারে নতুন করে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। আগে যেখানে ৪৯০০০ লোকের বসার ব্যবস্থা ছিল। সেটা এখন বাড়িয়ে ১০০০০০ করা হয়েছে। সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে স্টেডিয়ামটি। তার উপরে ট্রাম্পের অনুষ্ঠানের আয়োজনে সেটার গুরুত্ব আরও বাড়বে।












Click it and Unblock the Notifications