Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতে রেল দুর্ঘটনার সিংহভাগই কর্মীদের গাফিলতিতে! মন্ত্রকের বিপুল ক্ষতি

দেশে আরও এক ভয়াবহ রেল দুর্ঘটনা। ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে দুটি এক্সপ্রেস ও একটি মালগাড়ি। তবে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি লাইনচ্যুত হওয়ার জেরে মৃত ও আহতের সংখ্যা বেড়েই চলেছে।

রেলমন্ত্রী থেকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, সকলেই রওনা দিয়েছেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। এই দুর্ঘটনা মনে করাচ্ছে গাইসালের রেল দুর্ঘটনাকে। এখানে বগিগুলি উল্টে গিয়েছে। মালগাড়ির উপরে উঠে গিয়েছে ইঞ্জিন।

রেল দুর্ঘটনা

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, ভারতে যে ট্রেন দুর্ঘটনাগুলি হয় তার বেশিরভাগই ট্রেন বেলাইন হওয়ার জেরে। আরটিআইয়ে জানা গিয়েছে, এই দুর্ঘটনাগুলির ৫৭ শতাংশের জন্য দায়ী রেল কর্মচারীদের গাফিলতি। রেলওয়ে বোর্ডের সেফটি ডিরেক্টরেট একটি আরটিআইয়ের প্রেক্ষিতে বিস্তারিত তথ্য দিয়েছে।

২০২১-২২ অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে ৩৫টি ট্রেন দুর্ঘটনার বেশিরভাগই ট্রেন বেলাইন হওয়ার ঘটনা। এই দুর্ঘটনাগুলির জেরে রেলের প্রায় ৬৮৭৫.৪২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে জীবনহানি, আহত হওয়ার ঘটনা, রেলের সম্পত্তির ক্ষতি, রেল চলাচলে বিঘ্ন ঘটার বিষয়গুলি ধরে ক্ষতি পরিমাপ হয়।

রেল দুর্ঘটনা

এই ৩৫টি দুর্ঘটনার মধ্যে ২০টিই রেল কর্মচারীদের গাফিলতির জন্য। চারটির জন্য রেলকর্মীরা দায়ী নন। যন্ত্রপাতিজনিত বিভ্রাটে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। বোল্ডার পরে বা ধসের কারণে বা গাছ পড়ে তিনটি দুর্ঘটনা ঘটেছে বলে ওই আরটিআইয়ের প্রেক্ষিতে জানায় রেল বোর্ড।

দুটি দুর্ঘটনার জন্য কাউকে দায়ীই করা হয়নি। একটি মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। সেটিকে নাশকতা বলে উল্লেখ করা হয়। ছত্তীসগঢ়ের বাচেলি থেকে বিশাখাপত্তনমে যাওয়ার সময় লোহাভর্তি মালগাড়ি মাওবাদীদের হামলার মুখে পড়েছিল।

করমণ্ডল এক্সপ্রেস

২০২১-২২ অর্থবর্ষে আলিপুরদুয়ার সেকশনে ১৫৬৩৩ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৩৬ জন। যান্ত্রিক গোলযোগেই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় রেল বোর্ড। ৩৫টি দুর্ঘটনার মধ্যে ২৭টি ট্রেন বেলাইনের ঘটনা। চারটি ক্ষেত্রে আগুন ধরে যাওয়া, ২টি ক্ষেত্রে ট্রেনের সংঘর্ষ।

এ ছাড়া একটি লেভেল ক্রসিং ও অপরটি ছোট দুর্ঘটনা বলেই জানানো হয়। এই দুর্ঘটনাগুলির ১৩টিই হয়েছিল ২০২২ সালের প্রথম তিন মাসে। উত্তর রেলওয়েতেই বেশিরভাগ দুর্ঘটনা। ২০১৬-১৭ থেকে ২০২০-২১ অবধি ট্রেন দুর্ঘটনার সংখ্যা অনেক কমে আসার কথাও জানিয়েছিল রেল। চার বছরের মধ্যে দুর্ঘটনার সংখ্যা ১০৪ থেকে ২২-এ নেমে এসেছিল।

ইতিমধ্যেই বিরোধীরা নিশানা করছে কেন্দ্রীয় সরকার। অ্যান্টি কলিশন ডিভাইসে জোর না দিয়ে বুলেট ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস চালানো নিয়ে কটাক্ষও ভেসে আসছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+