ভোটের আগে জোরদার লড়াই, ভোট ফুরোলেই জোট বিজেপির সঙ্গে! এ কেমন রাজনীতি উত্তর-পূর্বে
বিজেপি জোট সরকার গড়ার প্রয়োজনীয় আসন পাওয়ার পরও বাকি দলগুলির প্রায় প্রত্যেকেই তাদের সমর্থন করে বসেছে। ভোট ফুরোতেই জোট কররা হিড়িক উত্তর-পূর্বে।
যত লড়াই ভোটের আগে। ভোট মিটে গেলেউই সবাই ঢলে পড়ে উত্তর-পূর্ব। এ কেমন রাজনীতি উত্তর-পূর্বে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি তিন রাজ্যে ভোট হল, ভোট মিটতেই কাছা গুটিয়ে সবাই বিজেপিকে সমর্থন করতে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে এই চিত্র দেখা গেল নাগাল্যান্ডে, মেঘালয়েও কার্যত সেই পরিস্থিতি।

ভোটের আগে জোরদার লড়াই, ভোট ফুরোলেই জোট
মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন কনরাড সাংমা। বিজেপি-সহ বেশ কেয়কটি আঞ্চলিক দলের সমর্থ নিয়েই তিনি এবার সরকার গড়ছেন। ভোটের আগে জোরদার লড়াই হয়েছে বিজেপি বা আঞ্চলিক দলগুলির সঙ্গে। ভোট মিটতেই তাদের সঙ্গে জোট করে সরকার গড়ে ফেলতে কোনও অসুবিধাই হল না এনপিপি-র কনরাড সাংমার।

বাকিরা এনপিপি-কেই সমর্থন করতে চলেছে
কংগ্রেস আর তৃণমূল বাদ দিয়ে বাকিরা এনপিপি-কেই সমর্থন করতে চলেছে। ইউডিপি বা ইউনাইডেট ডেমোক্রেটিক পার্টি প্রধান বিরোধী দল আছে। বিজেপি তো ভোট মিটতেই সমর্থন জানিয়েছিলেন। ফলে মেঘালয়েও শক্তিশালী সরকার হল বিজেপি-এনপিপি জোটের। এবারের বিধানসভা নির্বাচনে মেঘালয়ে অন্যান্যরা ৮টি আসন পেয়েছে। তাদের মধ্যে রয়েছে ভয়েস অফ দ্য পিপলস পার্টি, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি।

মেঘালয় বিধানসভার ভোট-চিত্র
মেঘালয়ে বিজেপি এবার জিতেছে গতবারের মতোই মাত্র দুটি আসন। এনপিপি একলা লড়ে জিতেছে ২৬টিতে। আর ইউডিপি পেয়েছে ১১টি আসন। তৃণমূল ও কংগ্রেস পেয়েছে ৫টি করে আসন। ভয়েস অফ দ্য পিপলস পার্টি, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি যথাক্রমে ৪, ২ ও ২টি আসন পেয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা থেকে কম, আঞ্চলিক দলের সমর্থনে সরকার
ভোটের পর এনপিপি বিজেপিকে সঙ্গে নিলেও তাদের জোট এখানে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাদের মিলিত আসন সংখ্যা দাঁড়াচ্ছে ২৮টি। সংখ্যাগরিষ্ঠতা থেকে কম থাকছে তাদের আসন সংখ্যা। তবে তারা সঙ্গে পেয়ে যাচ্ছে আঞ্চলিক দলগুলিকে। ফলে তাদের সরকার গড়তে কোনও সমস্যা হচ্ছে না।

২০১৮-র নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার পর
এখানে উল্লেখ্য, ২০১৮-র নির্বাচনে কংগ্রেস বৃহত্তম দল হয়েছিল ২১টি আসন পেয়ে। এনপিপি পেয়েছিল ২০টি আসন। বিজেপি দুটি আসন। এই অবস্থায় বাকিদের সঙ্গে নিয়ে এনপিপি-বিজেপি জোট সরকার গড়েছিল। ইউডিপি-র ৬, পিডিএফ-এর ৪ এবং দুটি করে এইচএসপিডিপি, বিজেপি ও নির্দলদের সঙ্গী করে সরকার গড়ে এনপিপি জোট।

কার্যত ৬০-এ ৬০ করে ফেলল বিজেপি জোট
একইভাবে এবার নাগাল্যান্ডে বিরোধী-শূন্য সরকার গড়তে চলেছে বিজেপি-জোট। বিজেপি ও এনডিপিপি জোট এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও অন্য রাজনৈতিক দলগুলিকেও নিজেদের দিকে টেনে বিরোধী-শূন্য সরকার গড়ার পথে অগ্রসর হল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি জোট ৩৭টি আসন পাওয়ার পর এখন কার্যত ৬০-এ ৬০ করে ফেলল।

কার্যত বিরোধী দল থাকল না নাগাল্যান্ডে
নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ১২টি আসনে জয় পায়। আর তাদের জোটসঙ্গী এনডিপিপি পায় ২৫টি আসন। এর বাইরে ২৩টি আসন দখল করে ৬টি দল ও নির্দল মিলিয়ে। তারপর ৬টি দলকেও তারা নিজেদের দিকে টেনে নিতে সমর্থ হল। কংগ্রেস নাগাল্যান্ডে শূন্য হয়ে যাওয়ার পর কার্যত বিরোধী দল থাকল না নাগাল্যান্ডে।

বাকি দলগুলির প্রায় প্রত্যেকেই সমর্থন লাভ
নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার গড়ার প্রয়োজনীয় আসন পাওয়ার পর বাকি দলগুলির প্রায় প্রত্যেকেই তাদের সমর্থন করে বসেছে। বিজেপি ও এনডিপিপি ছাড়াও এনসিপি এখানে সাতটি আসনে জেতে। এছাড়া এনপিপি পাঁচটি, এলজেপি (রামবিলাস), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং আরপিআই (আটাওয়ালে) দুটি করে, জেডিইউ একটি এবং নির্দল চারটি আসনে জিতেছে। ভোটের আগে সব লড়াই ভোট শেষে একই জায়গায় এসে মিলিত হয়ে গেল। কংগ্রেস শূন্য বিধানসভা এবার বিরোধী শূন্যও হয়ে গেল।
ছবি সৌ:পিটিআই
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications