বেশির ভাগ ক্ষেত্রে প্রেমের বিয়ে থেকেই হয় বিবাহবিচ্ছেদ, জানাল সুপ্রিম কোর্ট

বিয়ে মানে যে শুধু চারহাত এক হওয়া তা নয়, নয় কোনও কর্তব্য, ভালোবেসে দুজনে দুজনের পাশে থাকার অঙ্গীকার। তবে এই কথাটা এখন অনেকেই মানেন না, যদি মানতেন তাহলো হয়তো এত বিবাহ বিচ্ছেদ হতো না। বিয়ে হওয়ার আগে প্রেমিক-প্রেমিকারা কতই না কথা বলেন, তবে অনেকের ক্ষেত্রে সেই সব কথা হয়তো বিয়ে যাওয়ার পর আর থাকে না। থাকে না কোনও আবেগ, ভালোবাসা। সংসারে নেমে আসে অশান্তি, ঝামেলা, তখনই কিন্তু স্বামী ও স্ত্রী কিন্তু বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন।

বর্তমানে বেশিরভাগ মানুষেরই বিয়ের পর কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায়। এটি নতুন কোনও ঘটনা নয়। জীবনে সুখী হতে সবাই চায়, বেকার ঝামেলা-অশান্তি থেকে মুক্তি পেতে চান সকলে। আর তাই স্বামী ও স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, সর্বদাই অশান্তি লেগে থাকে তাহলে তারা কিন্তু অনেকেই বিবাহ বিচ্ছেদ দিয়ে দেন।

 সুপ্রিম কোর্ট

কথাতেই আছে যত প্রেম, তত অশান্তি। প্রেম করে বিয়ে করার পর বেশির ভাগ সময়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হতে দেখা যায়, এক সময় সেই আকার খুব ভয়ানক হয়ে যায়। তখন তাঁরা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটেন। তবে কি প্রেমের বিয়ে থেকেই বেশি হয় বিবাহ বিচ্ছেদ! হ্যাঁ এমন কথা জানালেন খোদ সুপ্রিম কোর্ট। তাঁরা বলেছে, অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হয় প্রেমের বিয়ের পর।

বুধবার সুপ্রিম কোর্ট জানায়, বেশির ভাগ বিবাহ বিচ্ছেদ কিন্তু হতে দেখে যায় প্রেমের বিয়ে থেকে। বিচারপতি বিআর গাভাই ও সঞ্জয় করোলের একটি বেঞ্চ একটি বৈবাহিক অশান্তির থেকে একটি মামলার আবেদনের শুনানি করেছিলেন, জানিয়েছিলে, যাদের নিয়ে মামলা চলছে, তাঁদের কিন্তু আগে প্রেমের সম্পর্ক ছিল , তারপর তাঁদের বিয়ে হয়েছে।

love marriages

আদালত জানান, অধিকাংশ বিবাহবিচ্ছেদ শুধুমাত্র প্রেমের বিবাহ থেকেই হয়। সেই মামলায় আদালত তাঁদের মধ্যস্থতার প্রস্তাব দেন, কিন্তু স্বামী তার বিরোধিতা করেন। তবে, আদালত বলেছে যে সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে, সম্মতি ছাড়াই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করতে পারে। এরপরই মধ্যস্থতার আহ্বান জানায় বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+