অর্থনীতি ছন্দে ফিরতে চাইলেও করোনা আতঙ্কে ঘরমুখী ভারতীয়রা সিনেমা হলে যেতে নারাজ, দাবি সমীক্ষার

করোনা পরিস্থিতিতে ভারতীয়রা সিনেমা হলে যেতে নারাজ

এ বছর করোনা ভাইরাস মহামারির দাপটে গত মার্চ মাস থেকেই গোটা দেশজুড়ে লকডাউন চলছে। যার জেরে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে টালমাটাল হয়ে পড়ে। বিশেষ করে যে সিনেমা হলগুলি থেকে সবচেয়ে বেশি অর্থ আসত, সেই বিনোদনের জায়গা একেবারে বন্ধ হয়ে যায়। গত ১৫ অক্টোবর দুর্গাপুজো ও নবরাত্রির আগেই দেশের অধিকাংশ রাজ্যেই পুনরায় খুলে যায় সিনেমা হল। কিন্তু সম্প্রতি এক অনলাইন সমীক্ষায় উঠে এসেছে যে মাত্র সাত শতাংশ ভারতীয় এই মুহূর্তে সিনেমা হলে যেতে প্রস্তুত রয়েছেন কিন্তু ৭৪ শতাংশ ভারতীয় এখনও সিনেমা হল খোলার বিপক্ষে। তাই বলা চলে দেশের অর্থনীতি ট্র‌্যাকে ফিরতে চাইলেও ঘরের বাইরে বেরোতে বিমুখ ভারতীয়দের কারণে তা ধীরগতিতে এগোচ্ছে।

লোকাল সার্কেলের সমীক্ষা

লোকাল সার্কেলের সমীক্ষা

করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের জন্য গত সাত মাস বন্ধ থাকার পর দেশজুড়ে সিনেমা হলগুলি খুলেছে। এই পরিস্থিতিতে লোকাল সার্কেল একটি সমীক্ষা করে দেখতে চেয়েছিল যে আগামী ২ মাসে ভারতীয়দের কি সিনেমা হলে যাওয়ার পরিকল্পনা রয়েছে?‌ এই সমীক্ষায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ৮,২৭৪ জন ভারতীয়। এই সমীক্ষায় নাগরিকদের প্রশ্ন করা হয়েছিল, ‘‌অধিকাংশ রাজ্যেই মাল্টিপ্লেক্স ও সিনেমা হল খুলে গিয়েছে এবং বাকি রাজ্যও খুব শীঘ্রই সেগুলি খুলে দেবে, পরবরটতী ৬০ দিনের মধ্যে কি তাঁদের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে?‌'‌

৩ শতাংশ সিনেমা হলে সিনেমা দেখতে আগ্রহী

৩ শতাংশ সিনেমা হলে সিনেমা দেখতে আগ্রহী

এই সমীক্ষার প্রশ্নের প্রতিক্রিয়ায় মাত্র ৪ শতাংশ জানিয়েছেন যে যদি নতুন কোনও সিনেমা মুক্তি পায় তবেই তাঁরা যাবেন এবং ৩ শতাংশ জানিয়েছেন পুরনো বা নতুন যে কোনও সিনেমা দেখতেই তাঁরা যাবেন সিনেমা হলে। ৭৪ শতাংশ সরাসরি না বলে দিয়েছেন এবং ২ শতাংশ এখনও নিশ্চিত নন। অন্যদিকে ১৭ শতাংশ ভারতীয়দের মতে, তাঁরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন না।

কম সংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে আগ্রহী

কম সংখ্যক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে আগ্রহী

এই সমীক্ষায় এটা খুব স্পষ্ট যে সিনেমা হল খোলার পরও খুব কম সংখ্যার মানুষই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে আগ্রহ প্রকাশ করেছেন পরবর্তী ৬০ দিনের মধ্যে। একই ধরনের সমীক্ষা লোকাল সার্কেল অতীতের কয়েক মাসে করেছিল, এটা জানার জন্য যে মাল্টিপ্লেক্স ও সিনেমা হল খোলার পর কতজন দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখতে আগ্রহী। জুলাইতে হওয়া এই সমীক্ষাতে জানা গিয়েছিল যে ৭২ শতাংশ উপভোক্তা জানিয়েছেন যে সিনেমা হল বা মাল্টিপ্লেক্স খোলার পর তাঁরা সেখানে গিয়ে সিনেমা দেখবেন না, কারণ করোনা ভাইরাস পরিস্থিতি চলছে। এই সংখ্যাটি অগাস্টে বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশ এবং অক্টোবরে ৭৪ শতাংশ। অর্থাৎ তিন শতাংশ নাগরিক তাঁদের মনোভাব বদল করেছে।

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক সহ বেশ কিছু রাজ্যে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খুলে গিয়েছে। তবে

 মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে বন্ধ সিনেমা হল

মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে বন্ধ সিনেমা হল

এখনও মহারাষ্ট্র, তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড় ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সিনেমা হল বা মাল্টিপ্লেক্স খোলেনি। একঘেয়ে কর্মজীবন থেকে একটি রিল্যাক্স হওয়ার শ্রেষ্ঠ উপায় ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কিন্তু কোভিড-১৯ মহামারির ফলে মানুষকে বাড়ির ভেতর থাকতে বাধ্য করা হয়েছে এবং নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে ভারতীয়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+